ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টেস্ট একাদশেও জায়গা পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও আছেন সাকিব। তাদের নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশে অবশ্য বাংলাদেশের কেউ নেই।

অস্ট্রেলিয়া ও ভারত থেকে সর্বোচ্চ তিনজন করে টেস্ট একাদশে জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে আছেন দুইজন করে। অপর একজন ইংল্যান্ডের।

ডিন এলগার (দ. আফ্রিকা)
২০১৭ সালটা দুর্দান্ত কেটেছে এলগারের। এ বছর দক্ষিণ আফ্রিকার খেলা চারটি টেস্ট সিরিজেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানের ইনিংসটা সর্বোচ্চ। জুলাইয়ে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ১৩৬ রানের ইনিংসটাও ছিল দুর্দান্ত। সব মিলিয়ে এ বছর ৫টি সেঞ্চুরি করেছেন এলগার। ২১ ইনিংসে ৫৩.৭১ গড়ে করেছেন ১১২৮ রান।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
এ বছরই উপমহাদেশে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে করেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন মেলবোর্নে অ্যাশেজ টেস্টেও। ২১ ইনিংসে ৪৯.৮৫ গড়ে এ বছর ওয়ার্নারের রান ৯৯৭। সেঞ্চুরি ও ফিফটি সমান ৪টি করে। সর্বোচ্চ ইনিংস ১২৩।

চেতেশ্বর পূজারা (ভারত)
মাত্র নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টের পাঁচ দিনই ব্যাট হাতে নামার বিরল কীর্তিটা এ বছরই গড়েছেন পূজারা। এ ছাড়া আগস্টে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন ৫২৫ বলে। এ বছর ১৬ ইনিংসে ৭৫.৬৪ গড়ে ১০৫৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। পাঁচটি সেঞ্চুরির পাশে ফিফটি একটি। সর্বোচ্চ ইনিংস ২৪৩।

স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
২০১৭ সালটা দুর্দান্ত কেটেছে অস্ট্রেলিয়ান অধিনায়কের। ম্যাথু হেইডেনের পর টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা চার পঞ্জিকাবর্ষে হাজার রানের কীর্তি গড়েছেন। অ্যাশেজে প্রথম চার টেস্টে করেছেন তিন সেঞ্চুরি। যার একটি ডাবল। অ্যাশেজ পুনরুদ্ধার করেছে তার দল অস্ট্রেলিয়া। এ বছর ২০ ইনিংসে ১৩০৫ রান করেছেন স্মিথ। গড় ৭৬.৭৬। ৬টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ২৩৯।

বিরাট কোহলি (ভারত, অধিনায়ক)
এ বছর কোহলি নিজের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে ভারতীয় অধিনায়ককে, পাঁচ ইনিংসে করেন মাত্র ৪৬ রান। সেই কোহলি বছরের শেষ দিকে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে করলেন তিনটি সেঞ্চুরি, যার দুটিই ডাবল! তার আগে শ্রীলঙ্কা সফরে গিয়েও করেছিলেন সেঞ্চুরি। এ বছর ১৮ ইনিংসে ৬৭.০৫ গড়ে কোহলির রান ১১৪০। ৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৫টি। সর্বোচ্চ ২০২। বর্ষসেরা দলের অধিনায়কও তিনিই।

সাকিব আল হাসান (বাংলাদেশ)
বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব খেলেছিলেন ২১৭ রানের দুর্দান্ত ইনিংস। যেটি টেস্টে বাংলাদেশের
ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট, ব্যাট হাতে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও। এ বছর ১৪ ইনিংসে ৪৭.৫০ গড়ে সাকিবের রান ৬৬৫। ২টি সেঞ্চুরি সঙ্গে আছে ৩টি ফিফটি। হাত ঘুরিয়ে নিয়েছেন ২৯ উইকেট।

মুশফিকুর রহিম (বাংলাদেশ)
এ বছর ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেছেন সদ্যই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিক। কুইন্টন ডি কক, নিরোশান ডিকভেলাদের পেছনে ফেলে বর্ষসেরা টেস্ট দলের উইকেটরক্ষকও তিনিই। এ বছর মুশফিক সেঞ্চুরি করেছেন দুটি- ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯, হায়দরাবাদে ভারতের সঙ্গে একমাত্র টেস্টে ১২৭। তার নেতৃত্বেই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতে বাংলাদেশ।

রবীন্দ্র জাদেজা (ভারত)
স্বদেশী রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে একদশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। এ বছর ব্যাট হাতে ১৪ ইনিংসে ৪১ গড়ে তিনি করেছেন ৩২৮ রান। হাত ঘুরিয়ে নিয়েছেন ৫৪ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন তিনবার।

কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
এ বছর ১১ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। ম্যাচে ১০ উইকেট দুবার। একাদশে দুই ফাস্ট বোলারের একজন রাবাদা।

নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
এ বছর ১১ টেস্টে ৬৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ২২ উইকেট নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেটের ১৩০ বছরের অস্ট্রেলিয়ান রেকর্ড ভাঙেন লায়ন।

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
অস্ট্রেলিয়ার মাটিতে এ বছরই প্রথমবার পাঁচ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন। ১৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত এবারের অ্যাশেজে বল হাতে ইংল্যান্ডের সেরা পারফরমার ডানহাতি এই পেসার। এ বছর ১১ ম্যাচে ৫৫ উইকেট তাকে জায়গা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশে।

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…

মন্ত্রীর আশ্বাসে ভাঙল শিক্ষকদের অনশন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে তিনদিন পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনশন ভেঙে আন্দোলন স্থগিত করছেন।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পানি ও ফলের রস খাইয়ে শিক্ষকদের অনশন ভাঙান মন্ত্রী। এসময় মন্ত্রী শিক্ষকদের আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী শিক্ষক নেতাদের অনশন ভাঙিয়ে ওই স্থান ত্যাগ করেন। এখন সাধারণ শিক্ষকদের শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হ্যান্ড মাইকে অনুরোধ জানাচ্ছে পুলিশ সদস্যরা।

এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে যান শিক্ষক প্রতিনিধির ১২ জন সদস্য। সেখানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের সদস্য তপন কুমার মণ্ডল আরটিভি অনলাইনকে জানান, মন্ত্রী বলেছেন তিনি আমাদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবেন। তিনি শিক্ষকদের বলেছেন, না খেয়ে দাবি আদায় করা সম্ভব না। দাবি-দাওয়া পূরণ করতে হলে আলাপ-আলোচনা করতে হয়। আলাপ-আলোচনার মাধ্যমে দাবি আদায় করা যায়।

গেলো ২৩ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে এ অনশন কর্মসূচি শুরু হয়। মহাজোটের অধীনে সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের কয়েক হাজার শিক্ষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ দেয় অনশন কর্মসূচিতে।

তাদের দাবি, আগের বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পেতেন। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে (মূল বেতন ১০ হাজার ২০০) বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে (মূল বেতন ১৬ হাজার টাকা)। সহকারী শিক্ষকরা এ বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০) বেতন চান।

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…

বিসিসিআইজের নেতৃত্বে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান (বিসিসিআইজে)-এর নেতৃত্বে জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাৎ করেন। বিসিসিআইজের প্রথম নির্বাচিত সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক হাকিম, এমডি নাসিরুল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী এমডি এস. ইসলাম নান্নু ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার অপরাহ্নে দূতাবাস মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই সৌজন্য সাক্ষাৎ আয়োজনে দূতালয় প্রধান নুর-এ-আলম এবং কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন। সাপ্তাহিক প্রতিনিধি রাহমান মনিও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতেই দূতাবাস কর্মকর্তাগণ রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমাদের দেখা মতে জাপানে নিজ চেষ্টায় সকলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাপানে প্রবাসীদের দ্বারা যতগুলো আয়োজন হয়ে থাকে তার সবগুলোতে তাদের সক্রিয় অবদান থাকে। এমনকি দূতাবাসের অনেক আয়োজনে তাদের সবার অবদান থেকে থাকে। তারা শুধু ব্যবসায়ী সমাজেরই প্রতিনিধিত্ব করেন না, পুরো প্রবাসী সমাজেরই নেতৃত্ব দিয়ে থাকেন।

এরপর প্রতিনিধি দলের সকল সদস্য নিজ পরিচিতি তুলে ধরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। সকলের পরিচিতি পর্ব শেষে বিসিসিআইজের পক্ষে বণিক সমিতির সংক্ষিপ্ত ইতিহাস, পেছনের কথা, গঠনতন্ত্র, নির্বাচনী প্রক্রিয়া এবং মিনিস্ট্রি অব ইকোনমি, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ (METI)-তে অনুমোদনের জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণের আদ্যোপান্ত তুলে ধরেন। এ সময় তিনি সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন কর্তৃক সত্যায়িত কপিসহ যাবতীয় নথি রাষ্ট্রদূতের নজরে আনেন।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, আপনারা সবাই অনেকদিন ধরে জাপানে আছেন, জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে আপনাদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম।

আমি বলব, যেহেতু জাপানে আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তাই দেশের স্বার্থে আপনারা সকলে মিলে একযোগে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করলে ভালো হবে। মনে রাখবেন কাউকে মাইনাস করে কাজ করার চেয়ে তাকে সঙ্গে নিয়ে কাজ করার কৃতিত্ব অনেক বেশি।

সাপ্তাহিক প্রতিনিধি রাহমান মনির সঙ্গে কথা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দূতাবাস যেহেতু বাংলাদেশের, তাই প্রতিটি বাংলাদেশিদের জন্য দূতাবাসের দ্বার সবসময় খোলা থাকবে।

সবশেষে বিসিসিআইজের পক্ষ থেকে নবাগত রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রবাসীদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভাপতি বাদল চাকলাদার এবং অন্যান্যরা রাষ্ট্রদূতের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে রাষ্ট্রদূতকে জাপানে স্বাগত জানান।

পাতাটি ২৪৪৭ বার প্রদর্শিত হয়েছে।

বিসিসিআইজের নেতৃত্বে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান…

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর ঈদ পুনর্মিলনী ২০১৬

ঈদ মানে আনন্দ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা জাতিগতভাবে এই আনন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব আকারে…

জাপানে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

-দশদিক প্রতিবেদক:: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জাপানে। এর আয়োজক ছিল…

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর ঈদ পুনর্মিলনী ২০১৬

ঈদ মানে আনন্দ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা জাতিগতভাবে এই আনন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব আকারে পালিত হয়ে থাকে ঈদ। এই উৎসব পালনে পারিপার্শ্বিকতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সবই অনুকূলে থাকে। ঈদ উপলক্ষে চারিদিক সাজ সাজ রব, কেনাকাটার ধুম, রাষ্ট্রীয় ছুটি এই ধর্মীয় আচার পালনকে উৎসবমুখর করে তোলে সব বয়সীদের একাকার করে।

কিন্তু প্রবাস জীবনে? মুসলিমপ্রধান দেশ না হলে প্রবাসে পারিপার্শ্বিকতায় কোনো প্রভাব পড়ে না। রাষ্ট্রীয় ছুটি তো প্রশ্নই ওঠে না। তাই বলে উৎসবপ্রিয় বাঙালি জাতি এই ধর্মীয় আচার পালন থেকে বিরত থাকতে পারে না। যতই বিদেশ বিভূঁই হোক না কেন, ধর্মীয় আচার তো পালন করতেই হবে।

প্রবাসে সাধারণত কর্মদিবসে সমষ্টিগত উৎসব পালন করা যায় না বিভিন্ন কারণেই। তাই নিকটবর্তী ছুটির দিনটিকেই বেছে নেয় উৎসব পালনে। আর জাপান প্রবাসীদের ঐতিহ্য অনুযায়ী যে কোনো আয়োজনেই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে ধর্ম-বর্ণ, আঞ্চলিকতা নির্বিশেষে।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও মাহাত্ম্য সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য জাপানস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।

১৮ সেপ্টেম্বর ২০১৬ টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচার এর মিসাতো সিটির মিসাতো পার্কে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এ ছাড়াও দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দল-মত নির্বিশেষে জাপানের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক প্রবাসী এবং স্থানীয় জাপানিদের অংশগ্রহণে ১৮ সেপ্টেম্বর ২০১৬ রোববারের মিসাতো পার্কটি ছিল জাপানের বুকে এক চিলতে বাংলাদেশ। উৎসবমুখর বাংলাদেশ। প্রাণবন্ত হয়ে ওঠে পার্কটি।
আর হবেই না বা কেন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান নামক সংগঠনটিকে দেখা হয় জাপানে বাংলাদেশ সোসাইটির বিকল্প হিসেবে। আর বিক্রমপুরবাসীদের আতিথেয়তা সর্বজনবিদিত। বিক্রমপুরবাসীরা যেমন খেতে জানে, তেমনি খাওয়াতেও জানে। তাই তো বিক্রমপুরবাসীদের যে কোনো আয়োজনেই সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে। সাথে যোগ হয় স্থানীয় জাপানিদের। ডা. মাসুদ এসেছিলেন শিজুওকা প্রিফেকচার থেকে, তার বাড়ি সিরাজগঞ্জে। ছাত্রজীবনে তার কিছু বন্ধু ছিলেন বিক্রমপুরের। তাই তিনি ভুলতে পারেননি বিক্রমপুরবাসীদের আতিথেয়তার কথা। বেশ কয়েকবার তিনি বিক্রমপুর গিয়েছিলেনও। তাই কেবল মাত্র নেট ও পোস্টার দেখেই চলে এসেছেন পরিচিতদের পেলে বাড়তি পাওয়ার আশায়।

কোরবানির মাংসে আপ্যায়ন ছিল ঈদ পুনর্মিলনী আয়োজনের মূল আকর্ষণ। প্রতিবছরের মতো এবারও বিক্রমপুরবাসীরা আগত অতিথিদের কোরবানির মাংসে আপ্যায়িত করে। সাথে বিক্রমপুরের ঐতিহ্যে বিভিন্ন মুখরোচক খাবারও। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা রেখে খাবার মেন্যুতে ভিন্নতা রেখে তাদের প্রতি সম্মান দেখানোর কাজটি মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান জন্মলগ্ন থেকেই করে আসছে। এবারও তার ব্যতিক্রম ছিল না। সবশেষে ডেজার্ট এবং বিভিন্ন ফলাদিও স্থান পায় বিক্রমপুরের ঐতিহ্য অনুসারে। অতিথিরা তা উপভোগ করেন।

আপ্যায়ন শেষে অতিথিদের সামনে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর লোগো আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও প্রদর্শন করেন সভাপতি বাদল চাকলাদার এবং সাধারণ সম্পাদক এমডি এস ইসলাম নান্নু। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন ব্যানারও প্রদর্শন করা হয়।

লোগোটি করে দেন উন্নয়ন সমাজকর্মী ও লেখিকা শেগুফতা শারমিন এবং ব্যানারগুলো ‘সাপ্তাহিক’ সম্পাদক গোলাম মোর্তোজার নির্দেশনায় ‘সাপ্তাহিক’-এর সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার মনসুর আলম। উপস্থিত সবাই লোগো এবং ব্যানারগুলোর প্রশংসা করে ‘সাপ্তাহিক’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, জাপান প্রবাসীদের বিশেষ করে প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি বিকাশে ‘সাপ্তাহিক’ সর্বদা পাশে থাকতে চেষ্টা করে।
পরিচিতি পর্ব শেষে শুরু হয় বিনোদনমূলক বিভিন্ন আয়োজন। শিশুদের বিস্কিট দৌড়, মহিলাদের সাঙ্গীতিক বালিশ (মিউজিক্যাল পিলো), পুরুষদের প্রীতি ফুটবল এবং সকলের জন্য উন্মুক্ত বিংগো গেম ছিল বিনোদনমূলক আয়োজনগুলোর মধ্যে বিশেষ আকর্ষণ।

ছোটদের বিস্কিট দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ইয়ুসরা ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে কাজী ইহাম এবং তৃতীয় স্থান অধিকার করে আইরি হারুন। সভাপতি বাদল চাকলাদার, প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলী এবং সাধারণ সম্পাদক এমডি এস ইসলাম নান্নু যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
প্রীতি ফুটবল খেলায় লাল ও সবুজ দল অংশ নেয়। খেলায় সবুজ দল লাল দলকে ৩-২ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে লাল দল ১-৩ গোলে পিছিয়ে পড়ে। পরে পেনাল্টির মাধ্যমে ১টি গোল করার সুযোগ পেলেও শেষ রক্ষা আর হয়নি।

খেলায় লাল দলের সহ-অধিনায়ক মীর রেজাউল করিম রেজাকে লাল কার্ড দেখানো হয়। খেলা পরিচালনা করেন খন্দকার আসলাম হিরা। তাকে সহযোগিতা করেন এমডি এস ইসলাম এবং দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, লাল দলের অধিনায়ক ছিলেন জাপান আওয়ামী লীগ সভাপতি সালেহ্ মো. আরিফ এবং সহ-অধিনায়ক ছিলেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা। অপরদিকে সবুজ দলের অধিনায়ক ছিলেন বিএনপি উপদেষ্টা কাজী এনামুল হক এবং সহ-অধিনায়ক ছিলেন আওয়ামী লীগের নেতা রাসেল মাঝি। পরিচালনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা।

কথাগুলো অপ্রাসঙ্গিক হলেও লেখার উদ্দেশ্য হলো, জাপানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আদর্শজনিত কারণে পৃথক পৃথক দলীয় কর্মসূচি পালন করে থাকলেও জাতীয় স্বার্থে এবং সামাজিক কাজে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালনে কর্মসূচি, টোকিও বৈশাখী মেলা উদযাপন, টোকিও শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত তারা এক টেবিলে বসেই নিয়ে থাকেন। বাংলাদেশে যেটা সম্ভব নয়। যদিও তাই-ই হওয়া উচিত। তাই জাপান প্রবাসীরা মনে করে জাতীয় স্বার্থে জাপান আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি উদাহরণ হতে পারে। দেশ এগিয়ে যাবে বহুদূর।

আকর্ষণীয় বিংগো গেম-এ নাফাস ইসলাম বিংগো সেট জয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়াও সারোয়ার কাকা, আলিফ হোসাইন রিও এবং আলমগীর হোসেন বিংগো লাইন জয়ী হন।

সভাপতি বাদল চাকলাদার এবং সাধারণ সম্পাদক এমডি এস ইসলাম নান্নু বৈরী আবহাওয়া সত্ত্বেও সোসাইটি আহ্বানে সাড়া দেয়ার জন্য অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর সভাপতি বাদল চাকলাদার এবং সাধারণ সম্পাদক এমডি এস ইসলাম নান্নুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করে ‘সাপ্তাহিক’ জাপান প্রতিনিধি রাহমান মনি।

পাতাটি ১৩৬৪ বার প্রদর্শিত হয়েছে।

বিসিসিআইজের নেতৃত্বে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান…

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর ঈদ পুনর্মিলনী ২০১৬

ঈদ মানে আনন্দ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা জাতিগতভাবে এই আনন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব আকারে…

জাপানে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

-দশদিক প্রতিবেদক:: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জাপানে। এর আয়োজক ছিল…

জাপানে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

-দশদিক প্রতিবেদক:: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জাপানে। এর আয়োজক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখা। দিবসটির তাৎপর্যে জাপান বিএনপি এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ১৩ নভেম্বর ২০১৬ রোববার সন্ধ্যায় টোকিওর কিতা-সিটি হিগাশি জুজো ফুরেআইকান-এ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় দূর-দূরান্ত থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনসমূহের শতাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি নূর-এ-আলম (নুর আলী) এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন নুর খান রনি এবং ফয়সাল সালাউদ্দিন তুষার। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজী এনামুল হক, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, আলমগীর হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা। পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। কোরান তেলোয়াত করেন আনোয়ার হোসেন রেজা। তিনি দোয়া মাহফিলও পরিচালনা করেন।

দিবসটির তাৎপর্যে আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন মাসুদ পারভেজ, তৌহিদুল ইসলাম হেলাল, সহিদুল ইসলাম, ফয়সাল ভুইয়া, সাদেকুল হায়দার বাবলু, মাসুদ আলম, নাহিদ কামাল, মোস্তাফিজুর রহমান জনি, হায়দার হোসেন, আবুল খায়ের, তৌহিদুল আলম রিপন, আবুল হাইউল রুবেল, এটিএম জামাল, ইঞ্জিনিয়ার সোহাগ সিদ্দিকী, বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন মোল্লা, জসীম উদ্দিন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন মাসুম, নুর খান রনি, সালাউদ্দিন ফয়সাল তুষার, আলমগীর হোসেন মিঠু, কাজী এনামুল হক, মোফাজ্জল হোসেন, মীর রেজাউল করিম রেজা এবং নুর-এ-আলম প্রমুখ। সভায় বর্তমানের এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বক্তরা বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতাকামী সৈনিক, জনগণ এককাতারে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিয়ে দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত রেখেছিলেন। ৭ নভেম্বর ’৭৫ থেকেই আধুনিক বাংলাদেশের নতুন অধ্যায়ের শুরু হয়েছিল।

তারা বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়ে সম্মুখযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে উদ্ধার করে যদি সেদিন না আনা হতো তাহলে বাংলাদেশের ইতিহাস আজ ভিন্নভাবে লিখা হতো। সেদিন জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে একটি স্বাধীন স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল।

অত্যন্ত দুঃখের বিষয় আজ বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি উপাধি নিয়ে যারা দিনটিকে অবমূল্যায়ন করছেন তারা আসলে বঙ্গবন্ধু আদর্শের নয়। কারণ, ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু নিজেই আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠনের ঘোষণা দিয়েছিলেন। ১৯৭৮ সালের সেপ্টেম্বর বিএনপির জন্ম হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তোফায়েল, সাজেদা চৌধুরী এবং আমুর আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। কাজেই বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। তোফায়েল-সাজেদা-আমুর বঞ্চিত আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। তোফায়েল-সাজেদা-আমুর নিবন্ধিত আওয়ামী লীগ ৭ নভেম্বরকে এমনি ভয় পায় যে সমাবেশ এর অনুমতি মিলেনি।

সব শেষে সদ্য প্রয়াত (৪ নভেম্বর ’১৬) বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং প্রাক্তন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জিয়াউল হাসান জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং তার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল খায়ের। -ছবি: রাহমান মনি, সৌজন্যে সাপ্তাহিক।

(বি:দ্র: দশদিকের ডিসেম্বর সংখ্যায় সংবাদটি তথ্যগত ভুল থাকায় সংবাদটি পুন: প্রকাশ করা হলো। এই ত্রুটির জন্য আমারা আন্তরিক ভাবে দু:খিত। -নির্বাহী, সম্পাদক ।)

পাতাটি ১০৬৭ বার প্রদর্শিত হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টেস্ট একাদশেও…

মন্ত্রীর আশ্বাসে ভাঙল শিক্ষকদের অনশন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের আশ্বাসে তিনদিন পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনশন ভেঙে আন্দোলন…

বিসিসিআইজের নেতৃত্বে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জাপানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান…

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর ঈদ পুনর্মিলনী ২০১৬

ঈদ মানে আনন্দ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা জাতিগতভাবে এই আনন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব আকারে…

জাপানে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

-দশদিক প্রতিবেদক:: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে জাপানে। এর আয়োজক ছিল…

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে যতো রেকর্ড

২২ দিনের পরিক্রমা শেষে রোববার পর্দা নেমেছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশে ১৬ মার্চ থেকে ৬…

ক্রিকেটকে পুরুষদের জন্য অনুপযুক্ত ভাবতেন হিটলার

ক্রিকেটের প্রতি অ্যাডলফ হিটলারের আগ্রহ সম্পর্কিত চমকপ্রদ তথ্য খুব কম মানুষই জানে। প্রথম বিশ্বযুদ্ধের সময়…

ফেসবুকে ‘ভেরিফাইড’ সাকিব আল হাসান

অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফেজকে ভেরিফাইড করেছে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম…

প্রেমের বিষয়টি অহনার অস্বীকার

নতুন করে প্রেমের গুঞ্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন মডেল-অভিনেত্রী অহনা রহমান। শুক্রবার রাতে অহনা…

চলচ্চিত্রে অভিনয়ে অনীহা মেহজাবিনের

লাক্স তারকা মেহজাবিন তার অভিনয় ও মডেলিংয়ের মধ্যে দিয়ে দর্শকদের কাছে একজন প্রিয় মুখ হিসেবে…

পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সিনেমা

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে বলিউডের সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করল…

বাংলাদেশে সাংবাদিকতা এখনও ঝুঁকিপূর্ণ

বাংলাদেশের গণমাধ্যম ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। কিন্তু সাংবাদিকতা এখনও ঝুঁকিপূর্ণ কাজ হিসেবেই রয়ে গেছে। গণমাধ্যম স্বাধীনতার…

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে যতো রেকর্ড

২২ দিনের পরিক্রমা শেষে রোববার পর্দা নেমেছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশে ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্বকাপে বেশ কিছু রেকর্ড তৈরি হয়েছে। যাতে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর নতুন চ্যাম্পিয়ন হিসেবে শ্রীলঙ্কাকে পেয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটটি। আসুন সদ্য শেষ হওয়া বিশ্বকাপটির কিছু রেকর্ড এক নজরে দেখে নেই-

দলীয় রেকর্ড:
• সর্বোচ্চ দলীয় সংগ্রহ- দক্ষিণ আফ্রিকা (১৯৬/৫, প্রতিপক্ষ ইংল্যান্ড)।
• এক ম্যাচে সর্বোচ্চ রান- দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে (৩৮৯ রান)।
• এক ম্যাচে সর্বনিন্ম রান- নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা (৭৯ রান)।
• সবচেয়ে বড় ব্যবধানে জয়ী- বাংলাদেশ, নয় উইকেট ও ৪৮ বল বাকি থাকতে (প্রতিপক্ষ আফগানিস্তান), ওয়েস্ট ইন্ডিজ, ৮৪ রানের ব্যবধানে (প্রতিপক্ষ পাকিস্তান)।
• এক ইনিংসে সর্বোচ্চ অতিরিক্ত- ওয়েস্ট ইন্ডিজ, ১৯ রান (প্রতিপক্ষ বাংলাদেশ)।

ব্যাটিং রেকর্ড:
• সর্বোচ্চ রান- বিরাট কোহলি, ভারত। ছয় ইনিংসে ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান সংগ্রহ করেন। সর্বোচ্চ সংগ্রহ ৭৭ রান। হাফ সেঞ্চুরি ৪টি।
• এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১১৬ রান করেন ইংলিশ এই ওপেনার।
• সর্বোচ্চ ব্যক্তিগত ব্যাটিং গড়- বিরাট কোহলি (ভারত)। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান করেন দিল্লির এই ব্যাটসম্যান।
• সর্বোচ্চ স্ট্রাইক রেট- সুনীল নারাইনের। ক্যারিবিয়ান এই তারকা এক ইনিংসে ব্যাট করে অপরাজিত সাত রান করেন। স্ট্রাইক রেট ৩৫০। তার ঠিক পরের স্থানেও আরেক ক্যারিবিয়। তিনি ড্যারেন সামি। উইন্ডিজ অধিনায়কের স্ট্রাইক রেট ২২৪.৪৪।
• সবচেয়ে বেশি ফিফটি- ভারতের বিরাট কোহলির। চারটি হাফ সেঞ্চুরি করেন তিনি।
• সবচেয়ে বেশি ডাক- বাংলাদেশের জিয়াউর রহমান ও হংকংয়ের ইরফান আহমেদের। দুই বার করে।
• গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় নেদারল্যান্ডের স্টিফেন মাইবার্গের, ১৩টি। ডাচ তারকার পরের আসনটি অসি হার্টহিটার গ্লেন ম্যাক্সওয়েলের। তার উইলো থেকে ১২টি ছয় এসেছে।

বোলিং রেকর্ড:
• গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১২টি করে উইকেট দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও নেদারল্যান্ডসের আহসান মালিকের।
• এক ইনিংসে সবচেয়ে ভালো বোলিং ফিগার- শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩.৩ ওভার বোলিং করে মাত্র ৩ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন তিনি।
• সবচেয়ে মিতব্যয়ী ইকোনমি রেট- আফগানিস্তানের মিরওয়াইস আশরাফের। গোটা টুর্নামেন্টে চার ওভার বল করে ১৪ রান দেন তিনি। ইকোনমি রেট ৩.৫০।

অন্যান্য:
• সবচেয়ে বেশি ডিসমিসাল- দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার কুইন্টন ডি ককের। পাঁচ ম্যাচে আটটি ডিসমিসাল তার দখলে।
• সবচেয়ে বেশি ক্যাচ- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। পাঁচ ম্যাচে সাতটি ক্যাচ নিয়েছেন তিনি।
• সবচেয়ে বড় পার্টনারশিপ ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও এউইন মর্গানের। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ১৫২ রান করেন তারা।

পাতাটি ৩০৫০ বার প্রদর্শিত হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টেস্ট একাদশেও…

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে যতো রেকর্ড

২২ দিনের পরিক্রমা শেষে রোববার পর্দা নেমেছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশে ১৬ মার্চ থেকে ৬…

ক্রিকেটকে পুরুষদের জন্য অনুপযুক্ত ভাবতেন হিটলার

ক্রিকেটের প্রতি অ্যাডলফ হিটলারের আগ্রহ সম্পর্কিত চমকপ্রদ তথ্য খুব কম মানুষই জানে। প্রথম বিশ্বযুদ্ধের সময়…

ফেসবুকে ‘ভেরিফাইড’ সাকিব আল হাসান

অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফেজকে ভেরিফাইড করেছে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম…

ক্রিকেটকে পুরুষদের জন্য অনুপযুক্ত ভাবতেন হিটলার

ক্রিকেটের প্রতি অ্যাডলফ হিটলারের আগ্রহ সম্পর্কিত চমকপ্রদ তথ্য খুব কম মানুষই জানে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এক ব্রিটিশ আর্মি অফিসার জার্মানির এক কারাগারে কর্মরত অবস্থায় হিটলারের ক্রিকেটের প্রতি আকর্ষণ নিজ চোখে দেখেন। এমনকি ক্রিকেট খেলার নিয়মকানুন সম্পর্কে হিটলারের সাথে তার আলাপও হয়েছিল। তার কিছুদিন পরই হিটলার ঘোষণা করেন যে তিনি নিজ উদ্যোগে একটি জার্মান ক্রিকেট টিম তৈরি করেছেন ব্রিটিশদের বিপরীতে খেলার জন্য। তবে পরে সেই খেলার ফলাফল জানা যায়নি।

এই ছিমছাম খেলাটিকে হিটলার পরে নিষিদ্ধ ঘোষণা করেন জার্মানিতে। হিটলারের মতে, ক্রিকেট পুরুষদের জন্য একদমই অনুপযুক্ত খেলা। কারণ হলো, ক্রিকেটে পা রক্ষা করার জন্য যে রক্ষাকবচ প্যাড ব্যবহার করা হয় হিটলারের চোখে তা ছিল একদমই অশোভন। হিটলারের তৈরি নাৎসি বাহিনী কিন্তু সব ধরনের খেলায় পারদর্শী ছিল। তারা বেশিরভাগ অবসর সময় বল একে অন্যর দিকে ছুঁড়ে ধরার খেলা খেলত। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে হিটলারের কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ব্রিটিশ ক্রিকেটারদের জার্মানির বার্লিনে নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের আসার মূল কারণটি জানা যায়নি।

১৯৩৭ সালের আগষ্টের দিকে প্রিন্স বাওডুইন জাহাজে করে ডোবার থেকে ওসটেন্ড এসে ক্রিকেটের ট্রেনিং নিয়ে� জার্মানির বার্লিনে গিয়েছিলেন। যেখানে ওর্চেস্টশায়ারের

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ফুটবল খেলার মাঠে।�
নাৎসি বাহিনী যখনই ওর্চেস্টারশায়ারের খেলোয়ারদের নাত্সী স্যালুট দিতো, খেলোয়াররাও হাত উঁচু স্যালুটের প্রত্যুত্তর দিতো।� পরবর্তীতে ওর্চেস্টশায়ার টিমকে ক্রিকেট খেলার উদ্দেশ্যে নেদারল্যান্ড, ডেনমার্ক ও পর্তুগালে যায় এবং ক্রিকেট খেলায় অংশগ্রহন করে অনেক পুরস্কারও জিতে আনে।

পাতাটি ৩৩৩০ বার প্রদর্শিত হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টেস্ট একাদশেও…

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে যতো রেকর্ড

২২ দিনের পরিক্রমা শেষে রোববার পর্দা নেমেছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশে ১৬ মার্চ থেকে ৬…

ক্রিকেটকে পুরুষদের জন্য অনুপযুক্ত ভাবতেন হিটলার

ক্রিকেটের প্রতি অ্যাডলফ হিটলারের আগ্রহ সম্পর্কিত চমকপ্রদ তথ্য খুব কম মানুষই জানে। প্রথম বিশ্বযুদ্ধের সময়…

ফেসবুকে ‘ভেরিফাইড’ সাকিব আল হাসান

অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফেজকে ভেরিফাইড করেছে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম…

ফেসবুকে ‘ভেরিফাইড’ সাকিব আল হাসান

অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফেজকে ভেরিফাইড করেছে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক কতৃপক্ষ। আর এই তথ্যটা সাকিব নিজেই দিয়েছেন তাঁর পেজে।

এই মুহূর্তে ফেসবুকে সাকিবের অনুসারীর সংখ্যাটাও চমকে দেওয়ার মতো। প্রায় ২০ লাখ মানুষ সার্বক্ষণিক অনলাইনে অনুসরণ করে যাচ্ছেন দেশের ক্রিকেটের এই গর্বকে।

সাকিব তাঁর ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ার তথ্যটা তাঁর ওয়ালে লিখে সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর ২০ লাখ অনুসারীকে এই উপলক্ষে জানিয়েছেন ধন্যবাদ।

বর্তমান সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলার তারকারা ফেসবুক ব্যবহারকে ‘অবশ্য কর্তব্য’ হিসেবেই দেখেন। ফেসবুকে অনুসারীদের দল স্বাভাবিক কারণেই বড় ক্রিকেটারদের। সাকিব ছাড়াও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন প্রমুখ তারকাদের ফেসবুক ফ্যান পেজ বেশ রমরমা। সাকিবের মতোই তাঁদের অনুসারী সংখ্যা নেহাতই কম নয়। সাকিব পথ দেখালেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে ফেসবুক কর্তৃপক্ষ হয়তো অন্যদের পেজকেও অচিরেই অনুমোদন দিয়ে দেবেন—অপেক্ষা এখন সেটাই দেখার।

পাতাটি ৪১৫৭ বার প্রদর্শিত হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টেস্ট একাদশেও…

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে যতো রেকর্ড

২২ দিনের পরিক্রমা শেষে রোববার পর্দা নেমেছে পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশে ১৬ মার্চ থেকে ৬…

ক্রিকেটকে পুরুষদের জন্য অনুপযুক্ত ভাবতেন হিটলার

ক্রিকেটের প্রতি অ্যাডলফ হিটলারের আগ্রহ সম্পর্কিত চমকপ্রদ তথ্য খুব কম মানুষই জানে। প্রথম বিশ্বযুদ্ধের সময়…

ফেসবুকে ‘ভেরিফাইড’ সাকিব আল হাসান

অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফেজকে ভেরিফাইড করেছে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম…

প্রেমের বিষয়টি অহনার অস্বীকার

নতুন করে প্রেমের গুঞ্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন মডেল-অভিনেত্রী অহনা রহমান। শুক্রবার রাতে অহনা তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে বন্ধু তৌকীর হাসানকে নিয়ে রেস্তরাঁয় বসে খাবার গ্রহণের একটি ছবি আপলোড করেন। এরপরই তাদের প্রেম নিয়ে চারদিকে গুঞ্জন ওঠে। অহনা প্রথমে বিষয়টি আমলে না নিলেও বর্তমানের উদ্ভূত পরিস্থিতিতে বেশ সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে অহনা যাযাদি বিনোদনের সঙ্গে খোলামেলা আলাপকালে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে রসিয়ে রসিয়ে খবর প্রকাশ করছে। এর ফলে আমরা খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে
গেছি। প্রকাশিত এসব খবরে শুধু প্রেম নয়; তৌকীরকে আমার হবু বর হিসেবে উল্লেখ করা হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন এমন সংবাদে আমি মর্মাহত হয়েছি। এ নিয়ে আমরা দুইজনই নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছি। শুটিংস্পটে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এ নিয়ে কথা বলতে বলতে রীতিমতো হাঁপিয়ে উঠেছি। তবে আমি দ্ব্যর্থহীনভাবে সবাইকে বলতে চাই, তৌকীর হাসান আমার শুভকাঙ্ক্ষি ও ভালো বন্ধু মাত্র। তার সঙ্গে প্রেম কিংবা বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমরা দুইজনই জীবনের সঙ্কটকালীন মুহূর্তগুলো শেয়ার করি মাত্র। তাছাড়া বর্তমানে আমি অভিনয় নিয়ে এতটাই ব্যস্ত যে, প্রেম কিংবা বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা করার ফুরসত নেই।’

প্রসঙ্গত, তৌকীর হাসান একটি ট্রাভেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের অরগান স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এর আগে ২০১১ সালের শেষদিকে রাহিদ মান্নান লেলিন নামের এক ব্যবসায়ীর সঙ্গে অহনার বিয়ে হয়েছিল। কিন্তু মাত্র এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।

পাতাটি ৩৭০০ বার প্রদর্শিত হয়েছে।

প্রেমের বিষয়টি অহনার অস্বীকার

নতুন করে প্রেমের গুঞ্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন মডেল-অভিনেত্রী অহনা রহমান। শুক্রবার রাতে অহনা…

চলচ্চিত্রে অভিনয়ে অনীহা মেহজাবিনের

লাক্স তারকা মেহজাবিন তার অভিনয় ও মডেলিংয়ের মধ্যে দিয়ে দর্শকদের কাছে একজন প্রিয় মুখ হিসেবে…

পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সিনেমা

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষিতে বলিউডের সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করল…

চলচ্চিত্রে অভিনয়ে অনীহা মেহজাবিনের

লাক্স তারকা মেহজাবিন তার অভিনয় ও মডেলিংয়ের মধ্যে দিয়ে দর্শকদের কাছে একজন প্রিয় মুখ হিসেবে পরিণত হয়েছেন। আর এই তারকার অভিনীত উল্লেখ্যযোগ্য নাটকগুলো ‘তুমি থাকো সিন্ধুপারে’, ‘অপেক্ষার ফটোগ্রাফি’, ‘ওধরা’, ‘আনলিমেটেড হাসো’, ‘মনের মতো মন’, ‘তুলা রাশির ছেলে’সহ ইত্যাদি।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় নাম লেখান এবং বিজয়ী হন এই অভিনেত্রী। তারপর থেকেই তার মিডিয়াতে পথচলা শুরু। নিয়মিত মডেলিং, নাটক এবং নৃত্যে অংশগ্রহণ করে চলছেন তিনি।পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি, যদিও এখনও তা আলোর মুখ দেখেনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’। এই চলচ্চিত্রে এলিয়েন চরিত্র দেখা যাবে মেহজাবিনকে।

এলিয়েন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বললেন, “আসলে বেশ উপভোগ্য ছিল আর কিছুটা চ্যালেঞ্জিংও বলতে হবে। চেষ্টা করেছি চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। কতটুকু অভিনয় করতে পেরেছি, তা দর্শকরা ছবিটি মুক্তির পর বলতে পারবেন।”

তবে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে অনীহা প্রকাশ করেন তিনি। অভিনয় না মডেলিং কোন মাধ্যমে কাজ করতে পছন্দ? এপ্রসঙ্গে সংবাদ মাধ্যমকে মেহজাবিন বললেন, “মূলত মডেলিং করতেই বেশি ভালো লাগে, কারণ এই মাধ্যমে দর্শকদের কাছে খুব সহজে পৌছানো যায়।”

পাতাটি ৪৭৪৭ বার প্রদর্শিত হয়েছে।