স্বাগত বাংলা নববর্ষ ১৪২৪



সানাউল হক
সম্পাদক,দশদিক

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা..।
শুরু হল নতুন বছর ১৪২৪। নববর্ষের সূর্যোদয়ে বাংলার হাজার বছরের বহমান লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারায় বর্ষবরণ যুক্ত করেছে এক নতুন অধ্যায়। উৎসবের ঢল নেমে আসে যান্ত্রীক শহুরে জীবনেও। বছরের শুরুতে বৈশাখী মেলাবসে শহরে-নগরে গঞ্জে। কত না বিচিত্র হাতের তৈরি দ্রব্যসম্ভার সেসব মেলায় বিক্রি হয়। সে সকল দ্রব্যসামগ্রীতে বাংলার মানুষের বৈচিত্রময় জীবনধারার একটা স্পষ্ট চিত্র ফুটে ওঠে। এ সকল মেলা যেন গ্রাম-বাংলার মানুষেরই প্রতিচ্ছবি। মাটির পুতুল, পাটের শিকা, তালপাতার পাখা, সোলার পাখি, বাঁশের বাঁশি, ঝিনুকের ঝাড়, পুঁতিরমালা, মাটির তৈরি হাতি-ঘোড়া-বাঘ-সিংহ কত যে অদ্ভুত সব সুন্দর জিনিসের সমাবেশ ঘটে সেই মেলায়, চোখে না দেখলে বিশ্বাসই হয় না বাংলার মানুষের জীবন কত সমৃদ্ধশালী। মানুষ গরীব হতে পারে, দারিদ্র্য চিরসাথী হতে পারে, কিন্তু এসব জীবন জটিলতা তাদের মনকে আনন্দ খুশি থেকে বঞ্চিত করতে পারে না। বৈশাখ বাংলার মানুষের জীবনী শক্তি। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায়ই জাতি বরণ করছে বাংলা নতুন বছরকে। নতুন বছরে আমাদের প্রত্যাশা, সকল জীর্ণ মলিন রিক্ততার দিন শেষ হবে, ধ্বংসের ওপর সৃষ্টি হবে নতুন বসতি। মানবিক মূল্যবোধে জাগ্রত বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে নতুন শক্তি আর সম্ভাবনা নিয়ে। যে সম্ভাবনা অনিশ্চয়তার সমস্ত কালো মেঘ মুছে দিয়ে নতুন প্রাপ্তির আলোয় উদ্ভাসিত করবে দেশকে।

নতুন বছরে আমাদের প্রত্যাশা সীমাহীন। বর্তমান রাজনীতি আমাদের যেমন, সন্ত্রাস ও দুর্নীতির মধ্যে বেঁধে রেখেছে তেমনি সুস্থ রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সব রাস্তা প্রায় বন্ধ করেছে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শুভ নয়। গণতান্ত্রিক, সামাজিক, ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ গঠনে সব ধরনের রাজনৈতিক নিপীড়ন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। তাই শুভ নববর্ষে আমাদের প্রত্যাশা নতুন বছরটি সুন্দর হোক, শুভ হোক। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবার জন্য হোক কল্যাণকর। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠুক সহযোগিতা ও সহমর্মিতা। অবসান হোক হত্যা, খুন, সন্ত্রাস, ক্ষমতার দ্বন্দ্ব-সংঘাতের রাজনীতি। এই প্রত্যাশায় উজ্জীবিত হই। এই উৎসব মুখর দিনে কামনা হোক সকলের সুখ ও সমৃদ্ধি। জাপান বাংলাদেশসহ দশদিকের সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
পাতাটি ৪৩১ বার প্রদর্শিত হয়েছে।
স্বাগত মাহে রমজান


মায়ানমারে মুসলিম গণহত্যা: নীরব বিশ্ববিবেক

সানাউল হক সম্পাদক,দশদিক একটি সভ্য যুগে বাস করেও আমরা কতটা নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিচ্ছি! রোহিঙ্গা শিশুদের…


স্বাগত ইংরেজি নববর্ষ ২০১৭

সানাউল হক সম্পাদক,দশদিক বিদায় ২০১৬, স্বাগত ২০১৭ সাল। বহু ঘটনার সাক্ষী হয়েগেল পুরাতন বছরের রাত…


শোক শক্তি আর গর্বের প্রিয় ফেব্রুয়ারি

সানাউল হক সম্পাদক,দশদিক আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.. ফেব্রুয়ারির গৌরবদীপ্ত…


জাপানে স্থায়ী বসবাসের শর্তাবলী শিথিলের পরিকল্পনা

সানাউল হক সম্পাদক,দশদিক উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জাপানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী…


স্বাগত বাংলা নববর্ষ ১৪২৪

সানাউল হক সম্পাদক,দশদিক মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা..। শুরু হল…


স্বাগত মাহে রমজান

সানাউল হক সম্পাদক,দশদিক খোশ আমদেদ মাহে রমজান। সত্য-অসত্য, পাপ-পূণ্য এবং ভালো-মন্দের যথার্থ উপলব্ধির মাধ্যমে মানব…

স্বাগত মাহে রমজান



সানাউল হক
সম্পাদক,দশদিক

খোশ আমদেদ মাহে রমজান। সত্য-অসত্য, পাপ-পূণ্য এবং ভালো-মন্দের যথার্থ উপলব্ধির মাধ্যমে মানব জীবনকে মহীয়ান ও সফল করে গড়ে তোলার লক্ষ্যেই রমজানের আগমন। পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পার্থিব লোভ-লালসামুক্ত থাকা, ত্যাগ-সহিষ্ণুতার সাধনা করা এবং মানবিক মূল্যবোধে তৈরি হওয়ার প্রশিক্ষণে এ মাসের গুরুত্ব অপরিসীম। নব জীবনকে সুন্দর ও পারলৌকিক মুক্তির নিশ্চয়তা দেয় এই মাসের সিয়াম সাধনা। পারস্পরিক সহমর্মিতা ও সৌর্হাদ্যবোধের মাধ্যমে আত্মশুদ্ধির মহান শিক্ষা অনুশীলনে পবিত্র রমজানের ভূমিকা অনস্বীকার্য। এ মাসের ত্যাগ ও সংযমের মহান শিক্ষা আমাদের জন্য রহমত ও বরকতের পাল্লা ভারী করে। অন্যদিকে সমাজ জীবনে সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রমজানের গুরুত্ব অপরিসীম। তারাবি আদায়, ইফতার, সেহরি, দান-খয়রাত, যাকাত-ফিতরা আদায়, লাইলাতুল কদর, ঈদ উদযাপনের মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার ভেদাভেদ ভুলে মুসলমন জাতি মহান এই মাসে একাত্ম হয়। পবিত্র রমজানের ফজিলত প্রত্যেক মুসলমানের জন্য নেয়ামত স্বরূপ। এই পবিত্র মাসেই পবিত্র কোরআন শরীফ নাজেল হয়েছিল। আল্লাহ তায়ালা বলেছেন, একমাত্র আমারই উদ্দেশ্যে রোজা রাখা হয়। আমি স্বয়ং রোজাদারদের পুরস্কৃত করবো। ইসলামের পাঁচটি রোকনের মধ্যে রোযা তৃতীয় স্তম্ভ। পবিত্র রমজান মাসে সিয়াম পালন করা ফরজ এবাদত। রমজানের রোজার শিক্ষার মধ্যে রয়েছে গরীব দুঃখিদের ক্ষুধার জ্বালা অনুভূত হওয়া, আমাদের মধ্যে সামর্থ্যবান, বিত্তশালীদের অনেকেই অপচয় করতে পছন্দ করেন। তারা বেশি মূল্যে ইফতারি খাওয়ার প্রতিযোগিতা করে থাকেন। সিয়াম সাধনার নামে ভোজনবিলাসে মেতে ওঠেন। যা সমীচীন নয়। কোনো প্রকার অপচয় না করে পবিত্র রোজার মাসে মানুষের সেবায় দান করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয়। মানবতা উপকৃত হয়। সংযমী জীবনযাপনের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবন হবে পরিশুদ্ধ। এটাই হোক মমিন জীবনের প্রত্যাশা।

আর্থসামাজিক মুক্তিতে মালিক শ্রমিক সু-সম্পর্ক
…………………………….
মহান মে দিবসের শিক্ষা শুধু শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে শাণিত করতে অঙ্গীকার নয়, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় আর্থসামাজিক মুক্তির পথকে ত্বরান্বিত করতে হবে। শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার আদায়ের স্মারক মে দিবস। বাংলাদেশেও সব শিল্পের শ্রমিকদের ও সব কর্মজীবীর ন্যায্য মজুরি নিশ্চিত হোক, প্রতিষ্ঠিত হোক তাদের অধিকার। মে মাস আমাদের স্বরণ করিয়ে দেয় মেহনতি মানুষের আন্দোলনের কথা। এ মাসেই ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে ধর্মঘট, লাখ লাখ শ্রমিকের সমাবেশ ও মিছিলের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলে। তাকে স্তব্ধ করার জন্য গুলি চালানো হয়। শ্রমিকের রক্তদানের মাধ্যমে এতে জন্ম নেয় এক নতুন ইতিহাস। বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও পালিত হয় মে দিবস। শ্রমিক শ্রেণী কেবল উৎপাদন ব্যবস্থারই প্রধান শক্তি নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেরও অন্যতম কারিগর। বিশ্বে এখনো শ্রমিকদের নানামুখী বঞ্চনার শিকার হতে হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। শ্রমিকদের জন্য ন্যায়সংগত করণীয় আরো অনেক কিছু বাকি। মানবসভ্যতার চাকা এগিয়েছে শ্রমদানকারী শক্তির শ্রম, ঘাম আর রক্তের ওপর দিয়ে। আজ বৈষম্য হ্রাস করে শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার বিষয়ে সরকারসহ সব সামাজিক শক্তিকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে। শিল্পের মালিকদেরও হতে হবে আরো মানবিক। তাদের মানবিকতা শুধু শ্রমিককে তার কাজে অধিক উদ্বুদ্ধই করবে না, এর বহুমুখী ইতিবাচক প্রভাব রাষ্ট্রেও পড়বে। শুধু আইন সংশোধন করে শ্রমনীতি আরো স্পষ্ট করতে হবে। তৈরি করতে হবে শ্রমিক বান্ধব পরিবেশ।
পাতাটি ৪১৫ বার প্রদর্শিত হয়েছে।


মায়ানমারে মুসলিম গণহত্যা: নীরব বিশ্ববিবেক

সানাউল হক সম্পাদক,দশদিক একটি সভ্য যুগে বাস করেও আমরা কতটা নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিচ্ছি! রোহিঙ্গা শিশুদের…


স্বাগত ইংরেজি নববর্ষ ২০১৭

সানাউল হক সম্পাদক,দশদিক বিদায় ২০১৬, স্বাগত ২০১৭ সাল। বহু ঘটনার সাক্ষী হয়েগেল পুরাতন বছরের রাত…


শোক শক্তি আর গর্বের প্রিয় ফেব্রুয়ারি

সানাউল হক সম্পাদক,দশদিক আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.. ফেব্রুয়ারির গৌরবদীপ্ত…


জাপানে স্থায়ী বসবাসের শর্তাবলী শিথিলের পরিকল্পনা

সানাউল হক সম্পাদক,দশদিক উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জাপানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী…


স্বাগত বাংলা নববর্ষ ১৪২৪

সানাউল হক সম্পাদক,দশদিক মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা..। শুরু হল…


স্বাগত মাহে রমজান

সানাউল হক সম্পাদক,দশদিক খোশ আমদেদ মাহে রমজান। সত্য-অসত্য, পাপ-পূণ্য এবং ভালো-মন্দের যথার্থ উপলব্ধির মাধ্যমে মানব…