ইলেকট্রনিক মিডিয়ায় ক্যারিয়ার

নাসরিন আক্তার নিপু

সময়ের পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের পেশাকেন্দ্রিক চিন্তাভাবনা। পৃথিবীর সৌন্দর্যকে অনুধাবন করে অনেকেই নিজেকে আবিষ্কার করছেন সুন্দর ও পরিপাটি হিসেবে। অনেক তরুণরাই ধাবিত হচ্ছেন বিভিন্ন গ্ল্যামারাস পেশার দিকে। এ ধরণের পেশার তালিকায় বর্তমানে যে ক্ষেত্রটি উঠে আসছে তা হলো গণমাধ্যম বা মিডিয়া। আর ছোট পর্দার মোহনীয় আকর্ষণের কারণে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে পছন্দের প্রথমে। এখানকার ক্যারিয়ারে খ্যাতি, সুনাম, সুপরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল জীবনের হাতছানি। বিশ্বব্যাপী তো বটেই, বাংলাদেশেই রয়েছে এ পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল ক্ষেত্র।
আজকে একুশ শতকে দাঁড়িয়ে ইলেকট্রনিক মিডিয়া কতটা এগিয়েছে তা বলাই বাহুল্য। ১৫ বছর আগেও মানুষ ভাবেনি ইলেকট্রনিক মিডিয়া এ পর্যায়ে পৌঁছাবে। এর ক্ষেত্র এখন শুধু টেলিভিশন চ্যানেলেই সীমাবদ্ধ নয়, এসেছে এফএম রেডিও, অনলাইনভিত্তিক সংবাদ সংস্থা এবং অনলাইন পত্রিকাও। টেলিভিশন চ্যানেল ১৯৬৪ সালে ২৬ নভেম্বর সরকারি মালিকানায় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি’র যাত্রা। প্রথমে সাদাকালো থাকলেও ১৯৮০ সালে এসে রঙিন ট্রান্সমিশন চালু হয়। তখনো বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু হয়নি। ১৯৯৭ সালে বেসরকারি চ্যানেল হিসেবে প্রথমেই আসে এটিএন বাংলা। এরপরই শুরু হয় এর বাজার। আসে চ্যানেল আই, ইটিভি, এনটিভি, আরটিভি, চ্যানেল ওয়ান ও বাংলাভিশন। মাঝখানে ছিল সিএসবি, আসে বৈশাখী, ইসলামিক, দিগন্ত টিভি আর দেশ টিভিসহ এখন চ্যানেলের সংখ্যা অনেক। আরো কিছু চ্যানেলের অনুমোদন হয়েছে। অচিরেই সেগুলো আসছে।
টেলিভিশন বা চ্যানেল ইলেকট্রনিক মিডিয়ার বড় ক্ষেত্র হলো টেলিভিশন বা চ্যানেল। ক্যারিয়ারের বড় ক্ষেত্রও এটি। দেখা ও শোনার কাজটি একই সময়ে ঘটে এখানে। ভিজুয়াল মিডিয়ার দরুন চ্যানেলে কাজ এখন সবচেয়ে আকর্ষণীয়। টেলিভিশন চ্যানেলগুলোতে নির্দিষ্ট কিছু বিভাগে কাজ করা যায়: নিউজ বিভাগ, প্রোগ্রাম বিভাগ, এডিটিং বিভাগ, ব্রডকাস্টিং বিভাগ, মার্কেটিং বিভাগ, অ্যাডমিন বিভাগ ইত্যাদি।
নিউজ বা বার্তা বিভাগ নিউজ বা সংবাদসংশ্লিষ্ট সব কাজ এই বিভাগের মাধ্যমে হয়ে থাকে। প্রতিনিয়ত যা ঘটছে সেসব ঘটনা সংবাদের মাধ্যমে প্রচার করা হয়। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে এ বিভাগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ বিভাগের কাজ পরিচালনার জন্য রয়েছে বিভিন্ন পদ।
প্রধান বার্তা সম্পাদক (চিফ নিউজ এডিটর) সংবাদে উপস্থাপিত হবে এমন সব বিষয় নির্বাচন, উপস্থাপন কৌশল, মাঝে মধ্যে বার্তা সম্পাদকদের মধ্যে সমন্বয়সাধন, প্রতিবেদকদের প্রতিবেদন নির্বাচন, সম্পাদকীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি বিষয় দেখে থাকেন প্রধান বার্তা সম্পাদক। সাংবাদিকতায় বা যেকোনো ক্ষেত্র থেকে স্নাতকোত্তর ডিগ্রী ধারীরা অভিজ্ঞতা ও যোগ্যতার আলোকে চিফ নিউজ এডিটর হতে পারেন।
বার্তা সম্পাদক (নিউজ এডিটর) বার্তা বিভাগের প্রধান হলেন বার্তা সম্পাদক। তিনি বার্তাকক্ষে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রতিবেদন তৈরির সাথে সংশ্লিষ্ট প্রতিবেদক, ক্যামেরাম্যান ও অন্যদের সাথে সমন্বয় করে স্ক্রিপ্ট, সংবাদচিত্র অনুমোদন করেন। কোনো ঘটনা ঘটলে প্রতিবেদককে অ্যাসাইনমেন্ট দেয়া এবং সংবাদ সম্প্রচারের কাজটিও তিনি করে থাকেন।
প্রার্থীর সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রী থাকলে ভালো। তবে অন্যান্য বিষয় থেকেও আসা যায়। এ ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়। কয়েক বছরের রিপোর্টিংয়ের যোগ্যতা প্রয়োজন।
সংবাদ প্রযোজক (নিউজ প্রডিউসার) সংবাদ প্রযোজক পর্দার বাইরে থেকে সংবাদের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের জোগান দেন। ছবি, গ্রাফিক্স, তথ্য- এগুলোর সমন্বয় তিনি কাজ করে থাকেন। প্রয়োজনে সংবাদ স্ক্রিপ্ট, সংবাদের সূচনা তাকেই লিখতে হয়। সংবাদ প্রযোজকরা সংবাদটিকে গ্রাহকের সামনে উপস্থাপনের সব বিষয় ঠিক করে দেন। সংবাদ প্রযোজক হতে হলে টেলিভিশনের বিভিন্ন দিক জানা ছাড়াও সংবাদ এবং এডিটেও দক্ষ হতে হয়। এ বিষয়ে অভিজ্ঞরা কাজ করতে পারেন। সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো।
প্রতিবেদক (রিপোর্টার) প্রতিবেদক বা রিপোর্টারই চ্যানেলের প্রাণ। তিনি ঘটে যাওয়া ঘটনার ওপর প্রতিবেদন তৈরি করেন। তথ্য সংগ্রহ, যোগাযোগ, সাক্ষাৎকার গ্রহণ করেন। অনেক সময় নিজের কণ্ঠে সংবাদ উপস্থাপন করতে হয়। সে কারণে তাৎক্ষণিক সাবলীল উপস্থাপনার কৌশল ও কথায় শুদ্ধতা আবশ্যক। রিপোর্টার হিসেবে কাজ করতে সুন্দর উপস্থাপনের পাশাপাশি ইংরেজি ও ইন্টারনেটে দক্ষ হতে হয়।
নিউজরুম এডিটর বিদেশী খবরের জন্য বিভিন্ন ফিড সার্ভিস থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা এবং সে আলোকে প্রতিবেদন তৈরি করা নিউজরুম এডিটরের কাজ। দেশের বাইরে কোনো প্রতিবেদক থাকলে তার পাঠানো ছবি ও তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি এবং তার সাথে যোগাযোগের কাজটিও নিউজরুম এডিটর করেন। প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক ডিগ্রিধারীরা কাজ করতে পারেন।
নিউজ প্রেজেন্টার বা সংবাদ উপস্থাপক দর্শকের সামনে সংবাদ পরিবেশন করেন নিউজ প্রেজেন্টার। পূর্ণাঙ্গ রিপোর্ট উপস্থাপন, রিপোর্ট উপস্থাপনের আগে সে সম্পর্কে সাধারণ ধারণা দেয়া এবং অনেক সময় সরাসরি প্রতিবেদকের সাথে কথা বলা তার কাজ। সুন্দর উপস্থাপন কৌশল, স্পষ্ট কণ্ঠস্বর এবং আকর্ষণীয় বাচনভঙ্গি থাকলে সংবাদ উপস্থাপন করা যায়। যেকোনো পেশায় থেকেও সংবাদ উপস্থাপক হওয়া যায়।
অনুষ্ঠান বিভাগ অনুষ্ঠান বা প্রোগ্রাম বিভাগ নিউজের বাইরে অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করে থাকে। এ বিভাগে দুই ধরনের সৃজনশীল কর্মী ও কারিগরি কর্মী কাজ করে থাকেন। সৃজনশীল কর্মীদের মধ্যে রয়েছেন প্রযোজক, সহকারী প্রযোজক, স্ক্রিপ্ট লেখক এবং প্রয়োজনীয় বিভাগ।
প্রযোজক টিভি ও চলচ্চিত্রে প্রযোজকদের অনেক ধরণ আছে। যেমন- এক্সিকিউটিভ প্রডিউসার, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, স্টাফ প্রডিউসার, লাইন প্রডিউসার এবং প্রডিউসার হাইপেনেটস নির্দিষ্ট অনুষ্ঠান সমন্বয়কারীই হলেন প্রযোজক। অনুষ্ঠানের পরিকল্পনা, শুটিং ও সম্পাদনা করে প্রচারের উপযোগী করেন তিনি। তার অধীনে সবার কাজের তদারকি ও প্রয়োজনীয় সম্পাদনা তিনি করে থাকেন। স্নাতক ডিগ্রিধারীদের এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকলে কাজ করা যায়। সৃজনশীলরাই এখানে ভালো করেন।
সহকারী প্রযোজক অনুষ্ঠান পরিচালনায় প্রযোজকের কাজে সাহায্য করেন সহকারী প্রযোজক। অনুষ্ঠান পরিচালনায় দরকারি সব জিনিস এলো কি না, প্রয়োজনীয় যন্ত্রপাতি ঠিক আছে কি না- এগুলো তদারকি করেন সহকারী প্রযোজক। প্রডিউসারের নির্দেশনা অনুষ্ঠান প্রচারকার্যক্রমে অগ্রগতির তদারকিও তিনি করে থাকেন। প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সৃজনশীল হতে হয়।
স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট রাইটার টিমের গুরুত্বপূর্ণ সদস্য। চ্যানেলের অনুষ্ঠানগুলোর পাণ্ডুলিপি রচনা তার প্রধান দায়িত্ব। ভাষার ওপর চমৎকার দখল থাকতে হবে। স্ক্রিপ্ট রাইটার হন ক্রিয়েটিভ। তিনি প্রযোজনা প্রজেক্টের স্ক্রিপ্ট লিখেন। সেটাকে আমরা বলি ট্রিটমেন্ট। স্ক্রিপ্ট রাইটারের গুণাবলী সম্পন্ন যে কেউ পেতে পারেন এই পদ।
কারিগরি কর্মী অনুষ্ঠান পরিচালনায় কারিগরী কর্মী আবশ্যক। এরা হলেন- ডিরেক্টর অব ফটোগ্রাফি, রাইটিং ডিরেক্টর, ক্যামেরা অপারেটর, আর্ট ডিরেক্টর বা সিনিক ডিজাইনার, টেকনিক্যাল ডিরেকটর, এডিটর, অডিও ইঞ্জিনিয়ার, ভিডিও ইঞ্জিনিয়ার বা ল্যাবরেটরি কালার টাইমার। এ ক্ষেত্রে জনশক্তি আরো কম বা বেশী হতে পারে। এটা নির্ভর করে অনুষ্ঠানটি কতটা বড় বা ছোট, এর বাজেট ইত্যাদির ওপর।
ডিরেক্টর অব ফটোগ্রাফি তিনি মূলত আলোক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন। এ ছাড়া ক্যামেরার সৃজনশীল ব্যবহারের দায়িত্বও পালন করেন। আলোর নান্দনিক ও কার্যকর ব্যবহারের মাধ্যমে তিনি ক্যামেরাম্যান, সহকারী ক্যামেরাম্যান ও ক্যামেরা অপারেটরদের দায়িত্বে নিয়োজিত থাকেন।
ক্যামেরা অপারেটর ক্যামেরা অপারেটর নিয়ন্ত্রণ করে ভিডিও ক্যামেরার কার্যক্রমকে। শুটিংয়ের সময় তাৎক্ষণিকভাবে ক্যামেরার অবস্থান পরিবর্তন, ফোকাস, ডেপথ অব ফিল্ড ইত্যাদি দেখেন।
ভিডিও এডিটর টিভির পর্দার প্রতিক্ষণের নাচ, গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও নিউজ ইত্যাদি সুন্দরভাবে সম্পাদনা করে তাকে দৃষ্টিনন্দন ও দর্শনযোগ্য করাই ভিডিও এডিটরদের কাজ। এ বিষয়ে প্রশিক্ষিত অভিজ্ঞ সৃজনশীল ব্যক্তি কাজ করতে পারেন। ফটোগ্রাফি, ফ্রেম, কালার ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
মার্কেটিং বিভাগ ইলেকট্রনিক মিডিয়ায় এডিটর, রিপোর্টার, ফটোগ্রাফার, প্রডিউসার ইত্যাদির বাইরেও মার্কেটিং বিভাগে কাজ করার দারুণ সুযোগ রয়েছে। মার্কেটিং বিভাগ বলা চলে অনেকটাই বিজ্ঞাপন নির্ভর। বিজ্ঞাপনদাতা ও বাণিজ্যিক সংস্থা থেকে বিজ্ঞাপন সংগ্রহ। সেগুলো হিসাব-নিকাশ মার্কেটিং বিভাগকেই রাখতে হয়। এ বিভাগে কাজ করতে বিবিএ এমবিএ ধারীদের প্রাধান্য দেয়া হয়।
ক্যারিয়ার সম্ভাবনা আমাদের দেশে টিভি চ্যানেলে কাজের ক্ষেত্র দিনদিন বাড়ছে। ব্যক্তির আগ্রহ, যোগ্যতা আর সৃজনশীলতা থাকলে সহজেই এগুলোতে স্থান করে নেয়া সম্ভব। সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা না করেও যে-কেউ ভালো প্রশিক্ষণ নিয়ে এখানে ক্যারিয়ার গড়তে পারেন। অনেকে এ ক্ষেত্রকে চ্যালেঞ্জিং ক্যারিয়ার বলেন। চ্যালেঞ্জিংই বটে। যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান-প্রযুক্তি তথা ডিজিটালাইজেশনে যত আপডেট থাকা যায়, এখানে সফলতার পাল্লা তত ভারী।
পড়াশোনা ও প্রশিক্ষণ সাংবাদিকতায় পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট প্রতিষ্ঠানে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ রয়েছে। এ ছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ডেফোডিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসেও পড়া যায়। প্রশিক্ষণ দেয় এমন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, দশদিক মিডিয়া ইনস্টিউট সম্প্রতি চালু করেছে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক ক্যারিয়ার কোর্স।

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…

আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…

সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা

মুহাম্মদ ইমতিয়াজ
সংবাদ। ইংরেজিতে ঘঊডঝ। এই সংবাদ বা খবরকে কেন্দ্র করে মানুষের কৌতুহলেরও শেষ নেই যেন। সব মানুষই নতুন কোন ঘটনার সন্ধানী। কোন কিছু সৃষ্টি বা ধ্বংস হোক তা জানতে মানুষ তাদের মেধা বা শারীরিক সর্বোচ্চ শ্রম দিয়ে থাকে। শুধুই জানা নয়, জানানোর তাগিদ কবে থেকে শুরু হয়েছে তা জানা অনেক ক্ষেত্রে দুস্কর। সম্ভবত: মানুষ প্রথম বিবিসি বা সিএনএন এর মাধ্যমে জানতে পেরেছে যে পৃথিবীটা কখন কী কী ঘটনার জন্ম দিচ্ছে। এই কৌতূহলী মানুষের ঘাটতি নেই আমাদের এই স্বপ্নময় বাংলাদেশেও। একসময় রেডিও নির্ভর ছিল গ্রাম বাংলার মানুষ। তবে বিশ্বায়নের হাওয়ায় নিজেদের আধুনিক করে নিতে বেশি সময় নিতে হয়নি। একটা সময় ছিল যখন ডিশ এ্যান্টেনা আসেনি শুধুই বিটিভি ছিল। যেন যখন যা দেখানো হবে তাই দেখতে হবে। তারপর আসল প্রযুক্তির জোয়ার। বাড়তে লাগল চ্যানেল। মানুষ চোখ বুলাতে লাগল পছন্দের চ্যানেলে। বিশেষ করে খবরের জন্য এখনকার মানুষের যে চাহিদা তা পূরণে পুরোপুরি সফল বলেই মনে হচ্ছে সাংবাদিকদের। সেকেন্ডের কাঁটা ঘুরতে লাগল সাথে সাথেই ভেসে আসল শিরোনামের কণ্ঠ তারপর হাস্যোজ্জ্বল একজন পর্দায় ভেসে উঠল এবং দর্শকদের উদ্দেশ্যে বলল যে, এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত। তারপর এক এক করে গুরুত্বপূর্ণ খবরের আনাগোনা।
দেশে-বিদেশে, মাঠে-ময়দানের বিভিন্ন প্রান্ত হতে প্রতিবেদকগণ প্রতিবেদন তৈরী করছেন। আর সারাদিনের উৎসুক মনটাকে খবরের আয়নায় সাজিয়ে দিতে চ্যানেলগুলোর এই যে আয়োজন তাকে মাধূর্যপূর্ণ করতে সংবাদ উপস্থাপকদের যে ভূমিকা তা নিঃসন্দেহে এক মাইলফলক। আর পেছন থেকে যারা স্বশরীরে সংবাদ সংগ্রহের কাজে সদা ব্যস্ত সেই রিপোর্টাররাও কান্তিহীন এক অনবদ্য নেশার পেছনে ছুটছে। তাদের ত্যাগ এবং কাজের মূল্যায়ন করাটা সর্বমহলের বিশ্লেষকদের একান্ত করণীয় বলে আমি মনে করি।
সুষ্ঠু পরিকল্পনা বা ভালভাবে শুরু করা মানে কাজের অর্ধেক সমাপ্তি কথাটি আপনারা নিশ্চয়ই অবগত। টেলিভিশন সাংবাদিকতা এবং সংবাদ উপস্থাপনায় আগ্রহী ব্যক্তিদের শুরুটাও ভালভাবে করতে হবে।
কিন্তু সুষ্ঠু পরিকল্পনা ও ভালভাবে শুরুর জন্য দীর্ঘ অক্ষেপা নয়। প্রস্তুতি গ্রহণের জন্য কিছুটা সময় নেয়া যেতে পারে। প্রস্তুতি গ্রহণকে কাজের অংশ ধরা হলে এটাকে শুরু মনে করা যায়। আমি মনে করি এ ক্ষেত্রে ভাল শুরুর অপেক্ষা না করে আজই শুরু, এ মুহুর্ত থেকেই শুরু করতে হবে। এমন অনেক শিক্ষার্থী আছেন যারা বলে থাকেন যে, আগামীকাল অমুক সময় থেকে নিয়মিত পড়াশুনা করব। কিন্তু সেটা আগামীকাল। পড়াশুনা নিয়মিত করা ও জাতির বিবেক হবার সিদ্ধান্ত নিলে আগামীকাল উক্ত সময়ের জন্য অপেক্ষা না করে আজ সামনে যে সময় আছে তখন থেকে শুরু করা উচিত। টেলিভিশন সাংবাদিকতায় এখন তরুণরা দলে দলে অংশগ্রহণ করছে এবং সফলতাও পাচ্ছে।
পত্রিকা অথবা টেলিভিশন যেখানেই হোক। কারো যদি সাংবাদিকতা করার অভিপ্রায় থাকে তবে সর্বোত্তম সময় হচ্ছে এইচ এস সির পর থেকে শুরু করা। তবে হ্যাঁ নেশাটা সেই ছোটকাল থেকেই পেয়ে বসে তাও জানি। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পেশাগত কাজে প্রচুর পরিশ্রম, একাগ্রতা এবং ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। টেলিভিশন সাংবাদিকতায় যারা আছেন তারা আরো বেশি একাগ্রতা এবং ঝুঁকি নিয়ে কাজ করছেন। হঠাৎ করে যারা টেলিভিশন সাংবাদিকতা শুরু করবেন তাদের পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, ঝুঁকি যেমন বেশী তেমনি সাফল্য পেতে একটু সময় লাগতে পারে। লক্ষ্য করুন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা টেলিভিশন সাংবাদিকতায় যেমন সফল তেমনি অনেক সাংবাদিকরা সংবাদ উপস্থাপনায় সফল।
সেজন্য টেলিভিশন সাংবাদিকতায় জড়িত হওয়ার পূর্বে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করা ভাল। সাংবাদিকতা শুরুর জন্য প্রিন্ট মিডিয়ায় রয়েছে প্রচুর সুযোগ। প্রিন্ট মিডিয়াকে সাংবাদিকতা প্রশিক্ষণের সূতিকাগার বলা যেতে পারে। প্রিন্ট মিডিয়া থেকে যারা টেলিভিশন সাংবাদিকতা শুরু করবেন তারা টেলিভিশন সাংবাদিকতার কিছু টেকনিক্যাল বিষয় জেনে নিয়েই যে কোন টেলিভিশন চ্যানেলে কাজ শুরু করতে পারেন। দেশে এখন ২৫টির অধিক স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার রয়েছে। আর চ্যানেলের সংখ্যা ও পত্রিকার সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেজন্য টেলিভিশন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকতায় প্রচুর সুযোগ তৈরি হচ্ছে।
একজন ভালমানের সংবাদ কর্মী সেটা রিপোর্টে হোক বা উপস্থাপনায় তাকে অবশ্যই ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। এটাই মানুষের ভাল করার মূল চাবিকাঠি। যে কোন টেলিভিশন চ্যানেলে রিপোর্টার, শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কাজ করার জন্য আজই আবেদন করুন এবং সাক্ষাৎকার দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হয়ে যান। এ ক্ষেত্রে সাক্ষাৎকার দেয়ার সময় টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ যেন মনে করে টেলিভিশন সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আছে এবং আপনি কাজটি পারবেন। সেজন্য আপনার কিছু প্রস্তুতি থাকা দরকার। রাজধানীতে বেশকিছু প্রতিষ্ঠান এক মাস বা তিন মাসব্যাপী টেলিভিশন সাংবাদিকতা, সংবাদপাঠ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আপনি এসব প্রতিষ্ঠানে একটি কোর্স করতে পারেন।
এ কর্মশালায় অংশ নিয়ে আপনি কিছু ধারণা লাভ করতে পারবেন। সরকারী পর্যায়ে National Institute of Mass Communication (NIMC) ইলেক্ট্রনিক গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। সম্প্রতি উত্তরায় দশদিক মিডিয়া ইনিষ্টউটে সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা সহ গণমাধ্যম বিষয়ক কোর্স চালু হয়েছে। এছাড়াও বেসরকারী পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠান নিয়মিত টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। সংবাদ পাঠ বিষয়টি এখন পুরোপুরি সংবাদ উপস্থাপনা। বর্তমানে সংবাদ উপস্থাপনা অনেক আধুনিক এবং উন্নত। সংবাদ উপস্থাপনার জন্য আপনাকে শুদ্ধ উচ্চারণ জানতে হবে এবং বাচনভঙ্গি সুন্দর করতে হবে। উল্লেখ্য যে, সংবাদ কর্মী বা সাংবাদিকরা যেহেতু আয়নাস্বরুপ অতএব তাদের চলন বলন, কথার ধরণে সব সময় দ্রুবের উপস্থিতি থাকা অত্যন্ত জরুরী। যেমন: উপস্থিত বুদ্ধি থাকা, কালার জ্ঞান থাকা, স্বাস্থ্য সচেতন হওয়া, সময় ও দিবস জ্ঞান থাকা, সাধারণ জ্ঞানে পারদর্শী হওয়া, কোন অবস্থাতেই আশাহত না হওয়া তথা ধৈর্যশীল হওয়া, সদা হাসোজ্জ্বল থাকা এবং স্পষ্টভাষী হওয়া। শুদ্ধ উচ্চারণের কোর্সে অংশগ্রহণ করলে আপনি শুদ্ধ উচ্চারণ রপ্ত করতে পারবেন। শুদ্ধ উচ্চারণ রপ্ত করার পাশাপাশি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপনা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এরপর কোন টেলিভিশন চ্যানেলে রিপোর্টার বা সংবাদ উপস্থাপনার জন্য আবেদন করুন। যথাসময়ে সাক্ষাতকার দিন এবং সংবাদ কর্মী হোন, সেটা রিপোর্টিংয়ে অথবা উপস্থাপনায়। বর্তমান সময়ের সবচেয়ে সাহসী পেশা হলো সংবাদ কর্মী হয়ে সমাজের আয়না হওয়া। কিছুদিন পূর্বে সাভারে যে ট্রাজেডি হয়ে গেল সেটা গোটা জাতির জন্য একটা বেদনার বিষয়। আর সেই চরম মুহুর্তগুলো সারা দেশ তথা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছিল সেই অকুতোভয় সংবাদকর্মীরা। তারা সেই স্বজন হারানোর বেদনায় কম্পিত আকাশের শব্দ পৌঁছে দিয়েছিল মানবতার কানে। অতএব এটা স্পষ্টভাবেই বলা যায় সাংবাদিকরা হলো এ যুগের নায়ক।
লেখক: মুহাম্মদ ইমতিয়াজ (সংবাদ উপস্থাপক, চ্যানেল ২৪ ও গণমাধ্যম প্রশিক্ষক)।

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…

আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…

শিক্ষার্থীদের ক্যারিয়ার ভিত্তিক জীবন গঠনে অবদান রাখছে

লাইটহাউস ক্যারিয়ার কলেজ
শিক্ষার্থীদের ক্যারিয়ার ভিত্তিক জীবন গঠনের লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর অভিজাত এলাকা উত্তরায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় লাইটহাউস ক্যারিয়ার কলেজ। সময়ের ব্যবধানে লাইটহাউস ক্যারিয়ার কলেজটি আজ সকলের কাছে একটি স্বনামধন্য, গৌরবমন্ডিত এবং সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি এক মনোরম পরিবেশে অবস্তিত। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষার প্রকৃত অর্থ বজায় রাখার ক্ষেত্রে সদা সচেষ্ট। শিক্ষাক্ষেত্রে গুণগত মান রক্ষা করে সম্ভাবনা সৃষ্টির মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটাতে চেষ্টা করছে লাইটহাউস ক্যারিয়ার কলেজ।
কলেজটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর নিয়ম কানুন অনুসরণ করার মাধ্যমে মেধা ও দক্ষতার সমন্বয়ে তাদের কাঙ্খিত গন্তব্যের দিকে পৌঁছাতে চেষ্টা করছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান ও শিক্ষানুরাগী উপদেষ্টামন্ডলী দ্বারা পরিচালিত। একাডেমিক ক্যালেন্ডার ও লেসনপ¬ান অনুযায়ী মনোরম পরিবেশে উন্নত পাঠদানের ব্যবস্থা। মেধাবী ও গরিব ছাত্র/ছাত্রীদের ফুল ফ্রি, হাফ ফ্রি এবং বৃত্তির বিশেষ ব্যবস্থা। সমৃদ্ধ সাইন্সল্যাব, কম্পিউটার ল্যাব ও সুসজ্জিত লাইব্রেরী। সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
লাইটহাউস ক্যারিয়ার কলেজ এর চেয়ারম্যান এ কে এম মোস্তফা কামাল বলেন, “গতানুগতিক শিক্ষা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে না। একজন শিক্ষার্থীর মানবিক গুণাবলী ও নৈতিকতা বিকাশের জন্য পাঠ্যপুস্তক নির্ভর লেখাপড়ার পাশাপাশি প্রয়োজন নিজেকে মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করা। লাইটহাউস ক্যারিয়ার কলেজ ক্রমাগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। তাই এই বিদ্যাপীঠটি একজন শিক্ষার্থীকে অধ্যয়নের মাধ্যমে ভাল ফলাফলের পাশাপাশি নীতি ও আদর্শের পথে চলতে উৎসাহ প্রদান করে।”
কলেজের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ বলেন, “লাইটহাউস ক্যারিয়ার কলেজ সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সোনালী সোপানের আলোকিত পথে অগ্রসর করার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। শিক্ষা জাতিকে মুক্তি দেয়। আর নিরক্ষরতা মানুষকে শৃংখলিত করে রাখে। নিরক্ষর মানুষ কোন অবদান রাখতে পারে না।”
অধ্যক্ষ ড. শাহীনা বেগম জানান, “জন্মের পর থেকেই মানুষ কোন না কোন প্রতিভার অধিকারী হয়। কিন্তু সে প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে। উপযুক্ত শিক্ষার মাধ্যমেই মানুষের নিজ নিজ প্রতিভা বিকশিত হয়। বর্তমান বিশ্বে উন্নত দেশ গুলোতে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করার জন্য বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থাকে সর্বস্তরে চালু করেছে। মানসম্মত আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের নতুন প্রজন্ম নিজেদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করে নিরক্ষরতা, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যেই আমাদের শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার প্রধান কারিগর হচ্ছে নিবেদিত প্রাণ শিক্ষক। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আধুনিক যুগের সবচেয়ে গুরূত্বপূর্ণ বিষয় যা সারা বিশ্বে সর্বোচ্চ স্থান দখল করে আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায়, তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।”
“আধুনিক শিক্ষা, প্রযুক্তিতে দক্ষ, সে সাথে নৈতিক মূল্যবোধ, জনগনের প্রতি শ্রদ্বাবান, দেশ প্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলাই হবে আমাদের শিক্ষার মূল লক্ষ্য। এক দিকে যেমন সার্বজনীন শিক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বমানে উন্নীত করতে হবে। আমাদের দেশে বর্তমানে যে সব সমস্যা রয়েছে তার মূলে রয়েছে শিক্ষাহীনতা। শিক্ষা উন্নত জাতির পূর্বশর্ত। শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষ নিত্য নতুন উদ্ভাবনে মত্ত। তাই বর্তমানে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের দেশের প্রতিটি মানুষকে যথাযথ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এ লক্ষ্যেকে সামনে রেখে সকল কার্যক্রম পরিচালনা করছে লাইটহাউস ক্যারিয়ার কলেজ।”
ভর্তিসহ যে কোন তথ্যের জন্য যোগাযোগ: বাড়ি ২৬, রোড ০৯, সেক্টর ৭, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৯৭৭৪৪৬৬২৬

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…

আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…

উচ্চ শিক্ষায় অবদান রাখছে

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব্ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যালনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ঢাকার উত্তারায় ৫.৫ একর স্থান জুরে নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ৭টি অনুষদ ও ৩৯টি বিভাগে বর্তমানে ১০,০০০ (দশ হাজারের) অধিক শিক্ষার্থী অধ্যায়নরত এবং ২৫০ (দুই শ পঞ্চাশ) এর অধিক শিক্ষক ও ২০০ (দু‘শ) এরও বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত। সবুজের সমারহে ঘেরা আধুনিক উচ্চ শিক্ষার জন্য সম্পুর্ণভাবে সুস্বজ্জ্বিত ২৫টি’রও বেশি ল্যাব, গ্রন্থাগার, খেলার মাঠ ও অত্যাধুনিক শ্রেণীকক্ষ সম্বলিত ক্যাম্পাসে প্রবেশ করলে মনে হয় একবিংশ শতাব্দির জন্য বিশেষভাবে নির্মিত সৌন্দর্যমণ্ডিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। নিজ চোখে না দেখলে তা বিশ্বস করা কঠিন। নিজস্ব ৫.৫ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাস, ১৭টি রুটে নিজস্ব আধুনিক বাস সার্ভিসের মাধ্যামে ক্যাম্পাসে যাতায়াতের সুবিধা।
আইউইবিএটি ১৬ জানুয়ারী ১৯৯১ সালে স্থাপিত। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকার ও ইউজিসি অনুমোদিত এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলসহ দেশের সকল প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত। আইউইবিএটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। ইউরোপ, আমেরিকা কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৭৮টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রয়েছে। আইউইবিএটি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য যার মধ্যে আছে এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সটিস (এসিইউ) ইংল্যান্ড, গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশন কাউসিন্স (জিএমএসি) ইউএসএ, ইন্টান্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, ইউএসএ, রিজিওনাল সেন্টার অব এক্সপার্টাইজ অন এডুকেশন ফর সাস্টেইন্যবল ডেভেলপমেন্ট, ইউএনইউ-আইএএস, ইউনাইটেড ন্যশনস, ওয়ার্ল্ডওয়াইড অপোর্টুনিটিজ ফর ওরগ্যানিক ফার্মস, ইউকে, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব সয়েল এন্ড ওয়াটার কনজার্ভেশন, থাইল্যাণ্ড, এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনইস্টিটউশনস ইন সাউথ এসিয়া, ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ওর্গানিক এগ্রিকালচার মুভমেন্ট, জার্মানী, গ্লোবাল কনসোর্টিয়াম অব হায়ার এডুকেশন এন্ড রিসার্স ফর এগ্রিকালচার, ইউএস, হবসন্স এমবিএ কেইছবুক, ইউকে, দি ইউরোপা ওয়ার্ল্ড অব লার্লিং, ইংল্যাণ্ড, ইয়ারবুক অব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন্স, বেলজিয়াম, গ্লোবাল ডাইরেক্টরি অব রিসার্স ইনইস্টিটিউশনস, ইউএসএ, ইন্টারন্যাশনাল হ্যাণ্ডবুক অব ইউনিভার্সিটিস, ইউনেসকো, কমিউনিটি অব সায়েন্স (সিওএস), ইউএসএ, ইন্টারন্যাশনাল এডুকেশন ডাইরেক্টরি অব কলেজেস এন্ড ইউনিভার্সিটিস, অষ্ট্রেলিয়া ও নেটওয়ার্ক ফর নলেজ ট্রান্সফার অন সাস্টেইন্যবল এগ্রিকালচার টেকনোলোজিস এণ্ড ইমপ্রুভড মার্কেট লিংকেজ ইন সাউথ এণ্ড সাউথইষ্ট এশিয়া। এছাড়াও আইইউবিএটি এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশ ও ওয়ার্ল্ড পল্ট্রি সায়েন্স এসোসিয়েশন এর সদস্য। উইনেস্কোর ফ্রান্স থেকে প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল হ্যান্ড বুক অব ইউনির্ভাসিটিস’- এ আইইউবি এটি অন্তুভূক্ত হয়েছে। আইইউবিএটি আইইএলটিএস ও জিম্যাট এর জন্য একটি স্বীকৃত ইডুকেশন টেষ্টিং সার্ভিস (ইটিএস) সাইট।
আইইউবিএটি’র সার্বিক লক্ষ্য হচ্ছে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও জ্ঞান চর্চা যার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করা। আইইউবিএটি এ সকল লক্ষ্য অর্জন করছে জ্ঞান সাংস্কৃতির সাথে সংশ্লিষ্ট ও সময়উপযোগী বিভিন্ন কোর্স অফারিং এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ স্মৃষ্টির মাধ্যমে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি সময় উপযোগী বিভিন্ন গবেষণা কার্যক্রমের মাধ্যমে দেশে স্মৃষ্টিমূলক শিক্ষাকে উৎসাহিত করছে।
গবেষণা প্রকাষণা:
আইইউবিএটি’র গবেষণা ধর্মি কার্যক্রমের মাধ্যমে জ্ঞান স্মৃষ্টির অংশ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ নিম্নে উল্লেখিত গবেষণা মনোগ্রাফগুলো প্রকাশ করেছে:
– ন্যাচারাল গ্যাস অপশন ফর বাংলাদেশ – ¯প্রীং ২০০১
– ইলেক্ট্রিসিটি ফর অল – সামার ২০০২ – এনার্জি পলিসি ফর বাংলাদেশ – সামার ২০০৪ – হোয়াট প্যারেণ্টস থিংক অব দেয়ার চিল্ড্রেন্স স্কুল – সামার ২০০৭ – বেরিয়ারস টু গার্লস সেকন্ডারী স্কুল পার্টিসিপেশন ইন রুর্য ল এরিয়া – ফল ২০০৭ – এ নিউ ম্যান্ডেট ফর রুরর্যাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড সামার ২০০৮ – বেঞ্চমার্কিং দি নিউট্রিশন্যাল স্ট্যাটাস অব ওমেন ইন টঙ্গি-আশুলিয়া রোড স্লামস সামার ২০১০ – ইমপ্রুভিং নিউট্রিশন্যাল স্ট্যাটাস ফর ওমেন ইন লো-ইনকাম হাউজহোল্ডস সামার ২০১২ – এডুকেশন সাক্সেস ও নিউট্রিশন: ইজ দেয়ার এ লিংক? সামার ২০১৩
ভর্তির যোগ্যতা ব্যাচেলর ডিগ্রী ও ডিপ্লোমা পর্যায়ে ভর্তিও জন্য নূন্যতম জিপি এ ২.০০ বা দ্বিতীয় বিভাগসহ বিজ্ঞান, বাণিজ্য, কলা, ব্যবসায় ব্যবস্থাপনা বা ভোকেশনাল এইচ এসসি/আলিম বা পলিটেকনিক্যাল, কৃষি, নার্সিং বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রোয়োজন। জিসিই শিক্ষার্থীদের ক্ষেত্রে ২টি ‘এ’ লেভেল ও ৩টি ‘ও’ লেভেল। এমবিএ পর্যায়ে- যে কোন বিষয়ে ৪ বৎসরের ব্যাচেলর বা মাষ্টার ডিগ্রী অথবা ৩ বৎসরের অর্নাস বা ২ বৎসরের (পাশ) ডিগ্রী থাকতে হবে।
ভর্তি সেশন: স্পিং, সামার, ফল- এ ৩ (তিন) টি সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়।
অনুষদ ও বিভাগসমূহের মাধ্যমে পরিচালিত প্রোগ্রামসমুহ:
ক). কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশন ১. মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) ২. ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) ৩. ডিপ্লোমা ইন একাউন্টিং (ডিআইএ)
খ). কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিঃ- ১. ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ২. ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
৩. ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
৪. ব্যাচেলর অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫. ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
গ). কলেজ অব আর্টস এন্ড সায়েন্সঃ- ব্যাচেলর অব আর্টস ইন ইকোনমিক্স
ঘ). কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্স – ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার
ঙ). কলেজ অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টঃ- – ব্যাচেলর অব আর্টস ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
চ). কলেজ অব নার্সিং – ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং
বিশেষ সুযোগ-সুবিধা:
ক্রেডিট ট্রান্সফার, স্কলারশীপ, অনুদান, বেতন মওকুফ, ডেফার্ট পেমেন্ট, শিক্ষাকালীন কর্মসংস্থান এবং শিক্ষা ঋণের মাধ্যামে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঢাকা শহরের গুরুত্বপূর্ন স্থানগুলির সাথে আধুনিক বাস সার্ভিসের মাধ্যমে ক্যাম্পাসে নিজেস্ব বাসে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা। এছাড়াও উল্লেখিত প্রোগ্রামসমূহে অধ্যায়নে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে নিম্নোক্ত হারে টিউশন ফি স্কলারশিপ দেয়া হয়:
মেয়ে শিক্ষার্থীরা অতিরিক্ত ১৫% টিউশন ফি ওয়েভার উপভোগ করে।
শিক্ষার পরিবেশ:
ধ বৃটিশ স্থপতির সহযোগিতায় বিশেষ ডিজাইনে নির্মিত একবিংশ শতাব্দীর বিশ্ববিদ্যালয়
ধ তুরাগ নদীর তীরে স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশ
ধ আধুনিক উত্তরা আবাসিক এলাকার অংশ
ধ ছোট আকারের ক্লাস যাতে প্রতিটি শিক্ষার্থী ব্যক্তিগত পর্যায়ে পাঠ নিতে পারে
ধ সময়সূচি অনুযায়ী ক্লাসের ব্যবস্থা নিশ্চিত করার রেকর্ড
ধ সকল শিক্ষার্থীকে ইংরেজিতে পারদর্শী করে তোলা হয়
ধ সকল শিক্ষার্থীর জন্য কম্পিউটার প্রশিক্ষণ
ধ ইংরেজি মাধ্যম
ধ আন্তর্জাতিক মানসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা
ধ উন্নতমানের দেশী ও বিদেশী শিক্ষক যাঁদের মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর দেশ সমূহ ও অষ্ট্রেলিয়ার সার্বক্ষণিক পর্যায়ের শিক্ষকও আছেন।
ধ ক্রেডিট ট্রান্সফার ও উচ্চ শিক্ষার সুবিধাসহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক
ধ উৎকর্ষতা সম্পন্ন পাঠদান এবং স্বচ্ছতা
ধ পেশাদারি কাউন্সেলিং ও গাইডেন্স
ধ স্কলারশিপ, অনুদান, বেতন মওকুফ, ডেফার্ড পেমেন্ট, শিক্ষাকালীন কর্মসংস্থান, বিশেষ সুবিধা এবং শিক্ষা ঋণের মাধ্যমে আর্থিক সহযোগিতা
ধ গ্রাজুয়েটদেরকে পেশা উপযোগী করে গড়ে তোলা
ধ পেশাগত নির্দেশনাসহ দেশে-বিদেশে প্রাক্টিকাম ও কর্মসংস্থান
ধ উত্তরাতে যুক্তিসংগত ভাড়ায় থাকার সুবিধা
ধ মেট্রোপলিটন ঢাকার বিভিন্ন অংশ ও পাশের শহর গুলির সাথে সহজ যোগাযোগ
ধ এমবিএ ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ক্ষেত্রে সান্ধ্যাকালীন ক্লাসের বিশেষ ব্যবস্থা
ধ উত্তরা থেকে ক্যাম্পাস পর্যন্ত সার্বক্ষণিক বিনামূল্যে যাতায়াতের জন্য শাটল সার্ভিস
ক্রেডিট ট্রান্সফার: ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং চীনের অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের সাথে ক্রেডিট ট্রান্সফারের বিষয় চুক্তি রয়েছে। আইইউবিএটির গ্র্যাজুয়েটরা বিশ্বের যে কোন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে।
বিস্তারিত তথ্যের জন্য দেখুন: www.iubat.edu