LIE (2017)



LIE hindi Movi

সুস্বাদু জাপানী রান্না: তে-উচি উদোন (হাতে তৈরি উদোন নুডুলস্‌)



উপকরণ(4 জনের জন্য)
・৩০০ গ্রাম ময়দা
・৩/৪ কাপ (১৫০ মিলিলিটার) হালকা গরম পানি
・১ টেবিল-চামচ (১৫ গ্রাম) লবণ
・আরো খানিকটা ময়দা (মাখা ময়দার তাল গড়িয়ে নেয়ার জন্য)

স্যুপের উপকরণ
・৬ কাপ (১.২ লিটার) দাশি (জাপানী ধাঁচের স্যুপ যা সবজি, মুরগীর মাংস বা সামুদ্রিক খাবার পানিতে সিদ্ধ করে তৈরি করা হয় )
・১ চা-চামচ (৫ গ্রাম) লবণ
・১ টেবিল-চামচ (১৫ মিলিলিটার) সয়াসস

শোভা ও স্বাদ বর্ধক উপকরণ (ঐচ্ছিক)
・তিল পরিমাণ মত
・আদা পরিমাণ মত
・পিঁয়াজ পরিমাণ মত
তে-উচি উদোন (হাতে তৈরি উদোন নুডুলস্‌) তে-উচি উদোন (হাতে তৈরি উদোন নুডুলস্‌) তে-উচি উদোন (হাতে তৈরি উদোন নুডুলস্‌)
রান্নার পদ্ধতি

১। গরম পানিতে লবণ গুলে নিন । বড় গামলায় ময়দা রাখুন এবং লবণ পানি যোগ করুন । হাত দিয়ে মেখে নিন ও গোলাকার ময়দার তাল তৈরি করুন । রুটি বেলা পিড়ির উপর ময়দার তাল নিয়ে ভাল করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিন ।
মাখা ময়দার তাল একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন । রুটি বেলার পিড়ির উপর হালকা করে ময়দা ছড়িয়ে দিন এবং ময়দার তাল তার উপর গড়িয়ে নিন ।
এবারে বেলুন দিয়ে বেলে মোটামুটি ৩ মিলিমিটার পুরু করুন । তারপর এই বড় পুরু করে বেলা রুটিটি কয়েকবার ভাঁজ করে নিন যেন চওড়ায় ৭ সেন্টিমিটার হয় । এর উপরও ময়দা ছড়িয়ে নিন । ৩ মিলিমিটার চওড়া করে ভাঁজ করা বড় পুরু রুটিটি ফিতার মত কেটে নিন । ফিতাগুলোকে আলাদা আলাদা করে নিন এবং ভাঁজ খুলে রাখুন । নিশ্চিত হয়ে নিন যে, কাটা অংশে যেন হালকা ময়দার আবরণ থাকে ।
বড় একটি সসপ্যানে পানি নিয়ে ফুটান এবং নুডুলস্‌ ৮-১০ মিনিট সিদ্ধ করুন । পানি ফেলে দিন, ঠাণ্ডা পানি দিয়ে নুডুলস্‌ ধুয়ে নিন এবং আবারও পানি ঝরিয়ে নিন ।
অন্য একটি পাত্রে, দাশির সাথে লবণ ও সয়াসস যোগ করে গরম করুন । নুডুলস্‌ যোগ করুন এবং নুডুলস্‌গুলো গরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন । তারপর নুডুলস্‌ পাত্রে তুলুন এবং খানিকটা স্যুপও ঢালুন । আপনার পছন্দমত কাটা সবজি এর উপর ছড়িয়ে দিন এবং পরিবেশন করুন ।

উদোন নুডুলস্ঃ উদোন খাওয়ার হরেক রকম কায়দা
ময়দা দিয়ে তৈরি নুডুলস্‌কে উদোন বলা হয় । এগুলো জাপানে সবচেয়ে জনপ্রিয় নুডুলস্‌গুলোর মধ্যে একটি । অষ্টম শতাব্দীর দিকে চীন থেকে উদোন জাপানে এসেছে বলে মনে করা হয় । কিন্তু এর সত্যতা নিশ্চিত করা যায়নি । তবে, সারা জাপানের লোকজন মোটামুটি পঞ্চদশ শতাব্দী থেকে ময়দা দিয়ে তৈরি নুডুলস্‌ খেতে শুরু করেছিলেন এবং প্রতিটি এলাকা তাদের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ উদোন তৈরি করে নিয়েছিল । মূলতঃ কাগাওয়া জেলা থেকে উৎপত্তি হওয়া সানুকি উদোন বরঞ্চ খানিকটা ইলাস্টিকের মত উদোন যা টানলে লম্বা হয় । বর্তমানে এই উদোন দেশজুড়ে জনপ্রিয় ।

উদোন খাওয়ার কায়দা ঋতু ও পছন্দের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন । দাশি নামের স্যুপের মধ্যে ডুবানো উদোনের উপরে তেনপুরা বা লবণাক্ত সসের মধ্যে সিদ্ধ করা মুরগীর মাংস, ডিম ইত্যাদি যোগ করে স্বাদ বাড়ানো যায় । নুডুলস্‌ ঠাণ্ডা পানিতেও ধুয়ে নেয়া যায় এবং ঠাণ্ডা ও ঘন দাশি ভিত্তিক স্যুপের সাথে পরিবেশন করা যায় । এই পদটি বছরের গরম মাসগুলোতে বেশ জনপ্রিয় । শীতকালে উদোন নুডুলস্‌ প্রায়ই সামুদ্রিক খাবার, মাংস ও সবজির সাথে স্যুপের মধ্যে সিদ্ধ করা হয় ।

সুস্বাদু জাপানী রান্না: ইমোইয়োওকান (ভাপানো মিষ্টি আলুর বার)



উপকরণ(4 জনের জন্য)
・২০০ গ্রাম মিষ্টি আলু
・৪০ গ্রাম চিনি
・১/৬ চা-চামচ লবণ
・২ টেবিল-চামচ ময়দা
ইমোইয়োওকান (ভাপানো মিষ্টি আলুর বার) ইমোইয়োওকান (ভাপানো মিষ্টি আলুর বার) ইমোইয়োওকান (ভাপানো মিষ্টি আলুর বার)

রান্নার পদ্ধতি: মিষ্টি আলু ধুয়ে নিন এবং ২ সেন্টিমিটার পুরু গোল করে কেটে নিন। গোল করে কাটা টুকরোগুলো ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ঝাঁঝরিতে করে পানি ঝরিয়ে নিন।
যথেষ্ট পরিমাণ পানি সহ একটি সসপ্যানের মধ্যে গোল টুকরোগুলো এমনভাবে রাখুন যেন এগুলো পানিতে ডুবে যায়, এবং মাঝারি আঁচে পানি ফোটান। পানি ফুটে গেলে আঁচ কমিয়ে দিন। সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে ১৫-১৬ মিনিট রান্না করুন। (সিদ্ধ হলে টুকরোগুলোর প্রান্তের দিকগুলো ভেঙ্গে যেতে শুরু করবে।)
একটি ঝাঁঝরিতে ঢেলে নিয়ে পানি ঝরিয়ে নিন। কাঠের চামচ দিয়ে চেপে চেপে মিষ্টি আলুর পেস্ট তৈরি করে নিন এবং একটি ঝাঁঝরির মধ্য দিয়ে চেলে নিন। মিষ্টি আলু গরম থাকতে থাকতে এটা করুন।
মিষ্টি আলুর পেস্টের মধ্যে চিনি, লবণ ও ময়দা মিশিয়ে নিন। এবার এক টুকরো প্লাস্টিকের র‍্যাপের উপরে এই মিশ্রণ ২ সেন্টিমিটার পুরু করে বিছিয়ে দিন। প্লাস্টিক র‍্যাপ দিয়ে মিশ্রণটি মুড়ে নিয়ে এটিকে একটি বার অর্থাৎ আয়তাকার রূপ দিন যা মোটামুটি ১০ সেন্টিমিটার লম্বা, ৫-৬ সেন্টিমিটার চওড়া এবং ২ সেন্টিমিটার পুরু।
এই র‍্যাপ করা মিশ্রণ একটি ঢাকনাওয়ালা স্টিম করার যন্ত্রের মধ্যে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট ভাপে সিদ্ধ করুন।
স্টিম করার যন্ত্রের মধ্য থেকে বারটি বের করে নিন এবং একটি সমতল স্থানের উপর রেখে ঠাণ্ডা হতে দিন। প্লাস্টিকের র‍্যাপটি খুলে ফেলুন। পরিবেশন করার জন্য ২ সেন্টিমিটার পুরু টুকরো করে কেটে নিন।

ইয়োওকান: এর ইতিহাস এবং বিভিন্ন প্রকারভেদ
ইয়োওকান মূলতঃ একটি চীনা পদ – সুপের মধ্যে মাটন। এই পদটি ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে জাপানে প্রথম খাওয়া শুরু হয়। মাংস খাওয়া নিষিদ্ধ বলে বৌদ্ধ ধর্মযাজকরা আপত্তি তোলায় অন্যান্য বিকল্প উপকরণ সুপের মধ্যে যোগ করা শুরু হয়। যেমন, আযুকি শিম, ভাত ও ময়দা দিয়ে তৈরি সিদ্ধ করা বা ভাপানো ডাম্পলিং।

সুপ ছাড়া মিষ্টান্ন হিসেবে সিদ্ধ করা ডাম্পলিং পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর দিকে চা-উৎসব ছড়িয়ে পড়ার সময়ে পরিবেশন করা হতো। জেলাটিনের মত একইভাবে তরলকে জমিয়ে দেয়ার উপকরণ আগার-আগার সপ্তদশ শতাব্দী থেকে ব্যবহার করা শুরু হয়। চিনি ও আগার-আগার সিদ্ধ করে আযুকি শিমের বিচির পেস্টের সাথে মিশিয়ে কাঠের ছাঁচের মধ্যে ঢেলে চৌকোনাকৃতির বা বারের মত আকারে জমানো হত। আর এটাই হচ্ছে এখনকার ইয়োওকানের সবচেয়ে জনপ্রিয় প্রকার।

তবে, চিনি আর আযুকি শিম ছিল ব্যয়বহুল, যার অর্থ হচ্ছে এটি ছিল অধিকাংশ লোকের সামর্থ্যের বাইরে। তাই টোকিওর একটি মিষ্টির দোকান ১৯০০ সালের দিকে সস্তা দামের মিষ্টি আলু ব্যবহার করে ইয়োওকানের একটি প্রকারভেদ হিসেবে ইমোইয়োওকান তৈরি করে।
স্থানীয় উপকরণ যেমন বাদাম, কাকি, আপেল ইত্যাদি ব্যবহার করে তৈরি ভিন্ন ভিন্ন প্রকারের ইয়োওকানও পাওয়া যায়।

হার্ট সার্জারির বর্তমান অবস্থা



বাংলাদেশের গর্ব ও বিশ্বের খ্যাতনামা হার্ট সার্জন দের মধ্যে অন্যতম একজন ড. লুৎফর রহমান । জেনে নিন তার কাছ থেকে বাংলাদেশের হার্ট সার্জারির বর্তমান অবস্থা ।

সবচেয়ে বেশি ক্যাচ- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। পাঁচ ম্যাচে সাতটি ক্যাচ নিয়েছেন তিনি



সবচেয়ে বেশি ক্যাচ- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। পাঁচ ম্যাচে সাতটি ক্যাচ নিয়েছেন তিনি


মানবাধিকার লঙ্ঘন করছে সরকার: ফখরুল

ক্ষমতায় টিকে থাকার জন্যই গুম-খুন করে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। রোববার সকালে,…


প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী

শুধু রাজধানীকেন্দ্রিক নয়, তথ্য-প্রযুক্তির জ্ঞান তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ…


টেস্টের নতুন অধিনায়ক সাকিব

মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়া…


আদালতে খালেদা জিয়া: আইন ভঙ্গ করিনি, কোন অপরাধ করিনি

প্রধানমন্ত্রী থাকার সময় সততা ও নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করেছে বলে দাবি করলেন, বেগম খালেদা…


অ্যাটর্নি জেনারেকে প্রাণনাশের হুমকি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।…


গাজায় আবার ইসরাইলি বিমান-ট্যাংক হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার রাতে আবার ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী নতুন করে বিমান ও…


বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের উন্নয়নে ২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে ক্ষমতার…


প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললো সোফিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সোস্যাল রোবট সোফিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে যখন জানায় তাঁর নাতনীর নাম আর তার…


ট্রাম্পের সিদ্ধান্ত ‘নরকের দ্বার খুলে দিবে’: হামাস

হোয়াইট হাউসে এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কিত জেরুসালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা দিয়েছেন। এই…


শেখ হাসিনাকে ‘বোন’ ডাকলেন হুন সেন

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বোন’ ডেকেছেন। পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বৈঠক…


রোহিঙ্গা সংকট সমাধানে নমপেনের সহযোগিতা কামনা ঢাকার

মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়নের কারণে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান নিশ্চিত করতে কম্বোডিয়ার সহযোগিতা চেয়েছেন…


সোহরাওয়ার্দীর সংগ্রামী জীবন ও আদর্শ প্রেরণা জোগায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোসেন শহিদ সোহরাওয়ার্দীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা ও…