প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী



শুধু রাজধানীকেন্দ্রিক নয়, তথ্য-প্রযুক্তির জ্ঞান তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং আগামি প্রজন্মকে তথ্য-প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি এ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে যশোরে যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুযোগ সুবিধার শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক। রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ১২ একর জমির ওপর সিলিকন ভ্যালীর আদলে গড়ে তোলা এ পার্কে থাকছে অত্যাধুনিক সুবিধার ১৫ তলা ভবন যেখানে ৫ হাজার আইটি পেশাজীবি কাজের সুযোগ পাবে। থাকবে সর্বাধুনিক সুবিধার আইটি ল্যাব, প্রশিক্ষণের সুযোগ ও আবাসন ব্যবস্থা।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এ টেকনোলজি পার্কের যাত্রার মধ্য দিয়ে প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের অঙ্গীকারের প্রথম ধাপ অতিক্রম করছে সরকার।

এর আগে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কয়েকটি জেলার ১০টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন ও কয়েকটি বিদ্যুতকেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসব প্রকল্পের মধ্যে সরিষাবাড়ীতে তিন মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুত কেন্দ্র থেকে প্রথমবারের মত জাতীয় গ্রিডে সংযুক্ত হতে যাচ্ছে সৌর বিদ্যুত।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলার প্রতিটি ঘরে বিদ্যুত পৌঁছানোর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনকে আরও সহজ ও সুন্দর করার লক্ষ্যের কথা জানান। উন্নয়নের সুযোগ করে দেয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী।


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…