উপমহাদেশের নারীরা ধর্ষণের কথা প্রকাশ্যে বলতে চায় না: স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রাখাইনে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয়ার জন্যে মিয়ানমারের উপর চাপ বাড়াতে জাতিসংঘের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রমীলা পাটেন আজ সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিয়ানমারের গণনির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছেন। তার নির্দেশে খুবই স্বল্প সময়ের মধ্যে সরকার তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করছে। বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থাও সরকারকে সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারের উখিয়া ও বান্দরবানে ৭৪টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। শতাধিক চিকিৎসক ও প্রায় ৭শ’ স্বাস্থ্যকর্মীকে প্রেষণে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ২৩১টি টিকাদানকারী দল ইতোমধ্যে সাত লক্ষ রোহিঙ্গার মাঝে কলেরা, এমআর এবং খাবার পোলিও টিকাসহ বিভিন্ন টিকা বিতরণ করেছে। কিন্তু বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে বহিরাগত প্রায় সাত লাখ মানুষকে দীর্ঘদিন এই সাহায্য চালিয়ে যাওয়া সম্ভব নয়।

নাসিম বলেন, মিয়ানমারের সেনাবাহিনী তাদের নিজেদের নাগরিককে যেভাবে হত্যা করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, নারীদের ধর্ষণ করছে তা নিন্দনীয়। সারা বিশ্ব এর নিন্দা জানাচ্ছে। জাতিসংঘসহ বেশ কয়েকটি দেশ এই নির্যাতন বন্ধ করে তাদের নাগরিককে ফিরিয়ে নেয়ার জন্যে ইতোমধ্যে মিয়ানমারকে অনুরোধ জানাচ্ছে। বাংলাদেশ চায় শীঘ্রই যেন মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে। এ লক্ষ্যে সেদেশের সরকারের উপর চাপ বাড়াতে জাতিসংঘকে ভূমিকা রাখার জন্য পুনরায় আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

পালিয়ে আসা মিয়ানমারের নাগরিক অসহায় রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিয়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটরি জেনারেল।

দ্রুততম সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রের এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের চিকিৎসা দেয়ার পাশাপাশি আহত ও ধর্ষিতাদের তথ্য উপাত্ত সংগ্রহের দিকে নজর দেয়া প্রয়োজন। বিশেষ করে ধর্ষণের শিকার নারীরা যেন পরবর্তীতে প্রতিকার পায় সে লক্ষ্যে তাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নিতে হবে।

এসময় মন্ত্রী বলেন, উপমহাদেশের নারীরা সামাজিক ও মানসিক বাধার কারণে ধর্ষণের কথা প্রকাশ্যে বলতে চায় না বলে তাদের সঠিক তালিকা তৈরির কাজটি বেশ দূরূহ। তারপরও সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার সহায়তায় এক্ষেত্রে উদ্যোগ নিবেন বলে তিনি জানান।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর মিয়া সেপ্পোসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…