প্রায় বিশ বছর পর সামি দেশে এসেছে, আগের ঢাকা নেই আগের মত, সব কিছুই যেন অচেনা-যানজট আর রাস্তার ফুটপাতের মানুষ দেখে তো চোখ কপালে।
একদিন রাতে গুলিস্তানের মোড়ে সামি হাঁটছিল। একটা খালি বেবিট্যাক্সি পেয়ে উঠে চালককে বলল, গুলিস্তান চল।
চালক হেসে বলল, রাস্তার ওপাশেই গুলিস্তান, বেবিট্যাক্সি লাগবে না-আপনি রাস্তা পার হয়ে চলে যান। সামি নাছোড়বান্দা। তাকে গুলিস্তান নিয়ে যেতেই হবে। অগত্যা চালক তার বেবিট্যাক্সি নিয়ে রাস্তা পার হয়ে বলল, এটাই গুলিস্তান।
সামি একটা পঞ্চাশ টাকার নোট চালককে দিয়ে বলল, এত দ্রুত গাড়ি চালাবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে।












