এশিয়ান গেমসের পর্দা উঠছে



মো: আশরাফ হোসেন
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ান গেমস হকি বাছাইপর্বের জন্য সাজ সাজ রব বিরাজ করছে। গত এশিয়ান কাপে ৮ দলের মধ্যে ৭ম হয়েছিল বাংলাদেশ। এবার এশিয়া কাপে খেলতে হলে বাছাইপর্বের বাধা আগে পার হতে হবে। বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্র“পে। গ্র“পের অপর দলগুলো হলোÑ হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং আফগানিস্তান। অন্য দিকে বাছাইপর্বে ‘এ’ গ্র“পে রয়েছে ওমান, কাতার, চায়নিজ, তাইপে, ইরান এবং শ্রীলঙ্কা। ‘বি’ গ্র“পের খেলা অনুষ্ঠিত হবে ঢাকায়। এবার এ টুর্নামেন্টের জন্য বাজেট ধরা হয়েছে দেড় কোটি টাকা। এ অর্থ থেকে প্রতিযোগিতা ও স্বাগতিক বাংলাদেশ দলের যাবতীয় খরচ নির্বাহ করা হবে। প্রতিযোগিতার পোশাক পার্টনার হিসেবে অঞ্জনস প্রায় ৮ লাখ টাকার সরঞ্জাম দেবে। এছাড়া আতিথেয়তা পার্টনার হ্যালভেশিয়া প্রায় ৩ লাখ টাকার মধ্যাহ্নভোজ ও নাশতা সরবরাহ করবে। উভয় পার্টনারের সঙ্গে এরই মধ্যে সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। বলাবাহুল্য ‘এ’ এবং ‘বি’ গ্র“প থেকে তিন করে ছয়টি দল এশিয়া পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। জাতীয় হকি দলের প্রস্তুতি চলবে পুরোদমে। এর মধ্যেই ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, আশা করছি সহসাই চূড়ান্ত দল ঘোষণা করতে পারবো। ৩১ জনের দল নিয়ে অনুশীলন শুরু হয় বিকেএসপিতে। পাকিস্তানি কোচ নাভিদ আলম সকাল-বিকাল দুবেলা অনুশীলন করাচ্ছেন। তাকে সহায়তা করছেন স্থানীয় কোচ জামাল হায়দার। খাজা রহমতউল্লাহ বলেন, এশিয়ান গেমসের বাছাইপর্বের আসর নিয়ে আমরা আশাবাদী। নিজেদের মাঠ, পরিচিত পরিবেশে ছেলেরা প্রত্যাশা অনুযায়ী খেললেই ভালো ফল করা সম্ভব। প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। ছেলেদের প্রস্তুত করতে দলের দুই কোচ নাভিদ আলম ও জামাল হায়দার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে প্রস্তুতির সময়টা আরেকটু বেশি পেলে ভালো হতো। এক মাসের প্রস্তুতিতে আমরা বাছাই হকিতে খেলবো। প্রস্তুতি যদি দুমাসের হতো, তাহলে নিশ্চিত করে বলতে পারতাম আমাদের ঠেকানোর কেউ ছিল না। তারপরও আমি আশাবাদী বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। দলের কোচিং ডাইরেক্টর নাভিদ আলম জানিয়েছেন, ছেলেদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করছি। তারা অনুশীলনে মনোযোগী। যে কারণে তাদের নিয়ে বেশি কাজ করতে হচ্ছে না। অল্পতেই তারা বুঝে যায় আমি কি চাই। তারুণ্য নির্ভর এই দল নিয়ে আমি অনেক বড় কিছু আশা করছি। সেটা যে শিরোপা জয় তা বলার অপেক্ষা রাখে না। এশিয়ান গেমস হকির বাছাই পর্বের জন্য স্পন্সর থেকে দেড় কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে হকি ফেডারেশন। আসরটির প্রধান পৃষ্ঠপোষক হতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সহ-পৃষ্ঠপোষক হিসেবে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জীবন বীমা, সাধারণ বীমা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া আতিথেয়তা পার্টনার হিসেবে হ্যালভেশিয়া এবং জাতীয় দলের পোশাক পার্টনার হিসেবে থাকছে অঞ্জনস। প্রতিযোগিতার বিপণন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল মোঃ ইনামুল বারীর মুখপাত্র উইং কমান্ডার রাফিউল হক। সহ-পৃষ্ঠপোষক পাঁচ প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ লাখ টাকার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন হকির নিয়ন্ত্রকরা। অলিম্পিকের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হয় এশিয়ান গেমস। হকির স্কোর বোর্ড মেরামতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১৫ লাখ টাকা বাজেট প্রস্তুত করেছিল। তবে হকি ফেডারেশন বোর্ড মেরামতে বিমান বাহিনীর কারিগরি সহযোগিতা নিয়েছে। মাত্র দেড় লাখ টাকায় বোর্ড সচল করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে স্কোর বোর্ড মেরামত জরুরি ছিল। এ কারণেই বিমান বাহিনীর সহায়তা নেয়া হয়েছে বলেছেন হকি ফেডারেশন সভাপতির মুখপাত্র রাফিউল হক। ২০১০ সালে ঢাকা এসএ গেমসের সময় স্থাপিত স্কোর বোর্ড এক বছরের মধ্যেই বিকল হয়ে যায়। মাঝে হকি পরিচালনায় তিনটি কমিটি বদল হলেও স্কোর বোর্ড পরিত্যক্ত অবস্থাতেই ছিল। বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল মেরামত করার পাশাপাশি বোর্ড পরিচালনায় সহায়তা দেবে।


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…


রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…


“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…


খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…


‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…


বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…


সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…


নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…


আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…


'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…


কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…