মেসি বার্সাতেই



মো: আশরাফ হোসেন
নেইমার মেসির জুটিটা জমছে না। যার কারণে স্প্যানিশ লিগে অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনার। তার মধ্যে রিয়াল মাদ্রিদ সমর্থক স্প্যানিশ গণমাধ্যম চাউর করেছে এই গ্রীষ্মে মেসি বার্সা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন। তবে এমন হওয়ার কোনো কারণই দেখছেন না বার্সা সভাপতি মারিয়া বার্তেমেউ। তার জানা মতে, মেসি বার্সার প্রতি সম্পূর্ণ নিবেদিত। মাদ্রিদ ভিত্তিক একটি দৈনিক এক প্রতিবেদনে উল্লেখ করে কিছু সতীর্থর সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে মেসি বার্সায় দ্বিধান্বিত হয়ে পড়েছেন এবং ম্যানসিটি যদি তার রিলিজ ক্লজের ২০০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয় তাহলে সেটি তিনি স্বাগত জানাবেন। বার্তেমেউ সেটি উড়িয়ে দিয়ে বলেন, আমি মনে করি মেসি বার্সেলোনা ছাড়তে চান না। তিনি আমাদের ক্লাবের বিভিন্ন পর্যায় পেরিয়ে এসেছেন এবং বর্তমানে একটি অবিশ্বাস্য ক্যারিয়ার কাটাচ্ছেন। আমি বিশ্বাস করি না কেউ তার বদলির এই অর্থটা দেবে। বরং আমি বিশ্বাস করি যদি মেসি কোনোদিন যেতে চান তাহলে আমরা চেষ্টা করবো তার মন পরিবর্তনের। মেসিই একমাত্র আর্জেন্টাইন নন যার বার্সায় থাকা না থাকা নিয়ে বার্তেমেউকে কথা বলতে হয়েছে।
মেসির স্বদেশী বার্সা কোচ জেরাদো মার্টিনোর ভবিষ্যৎ নিয়েও বলতে হয়েছে সান্দ্রো রোসেলের উত্তরসূরিকে। আমি আশা করি বার্সা কোচ হিসেবে মার্টিনো দীর্ঘসময় কাটাতে পারবেন। কিন্তু সময়ের চাহিদায় নতুন টেকনিক্যাল টিমও আসতে পারে। আমরা আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয়গুলোই বেছে নেবো। আমরা অবশ্যই চাইবো তিনি এই গ্রীষ্মে থেকে যান এবং চুক্তি তো তাই বলছে। নেইমারকে সান্তোস থেকে বার্সায় নিয়ে আসার কারণে সভাপতির পদ ছাড়তে হয় বার্তেমেউয়ের উত্তরসূরি সান্দ্রো রোসেলকে। তবে বরাবরের মতো আবারো সেটি অস্বীকার করলেন তিনি। নেইমারের চুক্তির মূল্য ৫৭.১ মিলিয়ন ইউরোই। এরপর আমরা সান্তোসকে টেকনিক্যাল চুক্তির জন্য আরো ৭.৯ মিলিয়ন ইউরো দিয়েছি। ৮৬ মিলিয়ন ইউরোর মধ্যে নেইমারের বেতনও অন্তর্ভুক্ত। আমরা ব্রাজিল স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন এই দুই কর্তৃপক্ষের মধ্যে সমঝোতায় আসতে হবে। চুক্তিটা বৈধ এবং এখন একমাত্র সমস্যা হচ্ছে কোথায় করটি দিতে হবে। নেইমার বিতর্ক আর ট্যাক্স বিতর্কে ইতোমধ্যেই প্রচুর টাকা খরচ করে ফেলেছে ক্লাব। আরো ১৩.৫ মিলিয়ন ইউরো দিতে তৈরি বার্সেলোনা।


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…


রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…


“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…


খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…


‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…


বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…


সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…


নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…


আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…


'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…


কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…