টক-মিষ্টি আমলকীর মোরব্বা



বাংলাদেশে বহুল প্রচলিত ও অত্যন্ত জনপ্রিয় একটি ফল হলো আমলকী। আমলকীর ইংরেজি নাম অসষধ, এটা Indian gooseberry নামেও পরিচিত। ফল হিসেবে আমলকীর রয়েছে বহু গুণ। যার মধ্যে অন্যতম হলো ভিটামিন সি-এর অভাবে হওয়া রোগগুলোকে প্রতিরোধ করা। এছাড়া আমলকী ক্যান্সারও প্রতিরোধ করতে সাহায্য করে। একজন পূর্ণ বয়স্ক লোকের ভিটামিন সি-এর দৈনিক চাহিদা ৩০ মিলিগ্রাম। দিনে দুটো আমলকী খেলেই এ চাহিদা পূরণ হয়ে যায়। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এই ফলটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশেও তা অত্যন্ত সহজলভ্য।
শুধু ফল হিসেবে কাঁচা আমলকী নয়, বানিয়ে খেতে পারেন আমলকীর আচারও। এমনকি আমলকী দিয়ে বানানো যায় চমৎকার মোরব্বাও! রইলো আমলকীর মজাদার মোরব্বার রেসিপি।
উপকরণ: আমলকী- আধা কেজি, চিনি- আধা কেজি, ভিনেগার- ২ কাপ, আদা কুচি- ৩ টেবিল চামচ, শুকনো মরিচ- ৮টা, লবণ- পরিমাণমতো
প্রস্তুত প্রণালী:
* আমলকীগুলো টুথপিক বা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে বা কেঁচে নিন।
* এরপর ফিটকিরি মেশানো পানিতে ৭-৮ ঘণ্টা ডুবিয়ে রাখুন। মাঝে মাঝে পানি পালটে দিন।
* ফিটকিরি মেশানো পানি থেকে আমলকীগুলো তুলে ভালো করে ধুয়ে নিন এবং পানি ঝরতে দিন।
* একটি পাত্রে পানি নিয়ে তাতে লবণ দিয়ে গরম করুন। পানি ফুটে উঠলে তাতে আমলকীগুলো দিয়ে দিন।
* ১০ মিনিট পর পাত্রটি নামিয়ে ফেলুন এবং আবার পানি ঝরান।
* একটি পাত্র চুলার ওপর দিন। পাত্র গরম হয়ে গেলে তাতে ভিনেগার ঢেলে দিন।
* শুকনো মরিচের এক পাশে চিড়ে নিন। ভিনেগার গরম হয়ে এলে এতে আদা কুচি, মরিচ ও চিনি দিয়ে দিন।
* চিনি গলে গেলে আমলকীগুলো দিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দিন।
* ১০ মিনিট পর মোরব্বা চুলা থেকে নামিয়ে ফেলুন।
* মোরব্বা তৈরিতে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গুড় আগেই গলিয়ে নিন।
* মোরব্বা ঠাণ্ডা হয়ে গেলে বয়ামে তুলে সংরক্ষণ করুন। এটা ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকবে


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…


রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…


“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…


খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…


‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…


বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…


সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…


নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…


আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…


'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…


কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…