বই পড়ে যে জ্ঞান অর্জন করা যায় তা অন্য কোন মাধ্যমের দ্বারাই সম্ভব না



বই পড়ে যে জ্ঞান অর্জন করা যায় তা
অন্য কোন মাধ্যমের দ্বারাই সম্ভব না

-শামীমা শাহীন

[এ প্রজন্মের একজন প্রতিশ্র“তিশীল লেখক শামীমা শাহীন। অনবরত লিখে চলেছেন গল্প, কবিতা ও মুক্ত চিন্তার নানা গদ্য। রহস্যময়ী মেঘ বালিকা, কেউ ভুলে পড়ে, সাদা এবং কালো সহ রয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস। লেখালেখির জন্য ইতিমধ্যে দীপঙ্কর স্বর্ণপদক ২০১৩সহ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি দশদিকের পাঠকদের জন্য এই লেখকের মুখোমুখি হয়েছিলেন সাইফ বরকতুল্লাহ। ]

দশদিক: আপনার লেখালেখির শুরু কীভাবে ?
শামীমা শাহীন- ক্লাস সিক্সে পড়াকালীন প্রথম গল্প লিখি। স্কুলের বান্ধবীরা প্রচণ্ড আগ্রহে তা পড়ে এবং আরো লেখার উৎসাহ দেয়। প্রথম কবিতা লিখেই আমার পিতামহকে দেখাই। তিনি পরিচিত সবাইকে পড়ে শোনান এবং বলেন যে এমন ভাল লেখা তারা কেউ লিখতে পারেন কিনা। সেই অগোছালো ছোট ছোট লেখাগুলোর জন্য এমন মাত্রাতিরিক্ত উৎসাহ থেকেই লেখা শুরু।
দশদিক: আপনার প্রথম প্রকাশিত লেখা কী ?
শামীমা শাহীন- আমার প্রথম প্রকাশিত লেখা কবিতা স্থানীয় পত্রিকায়। এরপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিনে। তবে প্রথম বই প্রকাশিত হয়েছে ২০০৮ এর বই মেলায় পার্ল পাবলিকেশন্স থেকে। উপন্যাসটির নাম- দ্বিধা দ্বন্দের জীবন।
দশদিক: গদ্য, পদ্য কোন ধরণের সাহিত্য লিখতে আপনার স্বাচ্ছন্দ্য?
শামীমা শাহীন- যখন যা লিখে শেষ করি মনে হয় খুব ভাল হয়েছে। সৃষ্টির আনন্দই আলাদা। প্রতিটি লেখাই সন্তানের মত। তবে নিজেকে কবি না ভেবে কথা সাহিত্যিক হিসাবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয় গদ্যই ভাল লিখি।
দশদিক: এ পর্যন্ত আপনার কতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ?
শামীমা শাহীন- ৮ টি গ্রন্থ। দ্বিধা দ্বন্দের জীবন, কেউ সুখী নয়, রহস্যময়ী মেঘ বালিকা, কেউ ভুলে পড়ে, সাদা এবং কালো, অবশেষে একদিন এবং পাঁচ রঙের ভালবাসা। ২ টি কাব্যগ্রন্থ। ভালবাসা কবিতার উচ্চারণে এবং এক পশলা প্রেম।
দশদিক: এবারের বই মেলায় আপনার নতুন কী বই আসছে ?
শামীমা শাহীন- পারিজাত প্রকাশনী থেকে পাঁচটি নির্বাচিত উপন্যাস নিয়ে বই পাঁচ রঙের ভালবাসা, হাতেখড়ি থেকে একক উপন্যাস আমার পরিচয় বাংলাদেশ এবং আলপনা প্রকাশনী থেকে কবিতার বই প্রকাশিত হচ্ছে এক পশলা প্রেম।
দশদিক: এ পর্যন্ত কী কী সম্মাননা পেয়েছেন ?
শামীমা শাহীন- কথা সাহিত্যে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০১৩ প্রাপ্তি সাদা এবং কালো উপন্যাসের জন্য। ৯ অক্টোবার ২০১৩ শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া পদক দিলেন।
দশদিক: লেখা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী ?
শামীমা শাহীন- লেখকরা পরিকল্পনা করে সবকিছু লেখেন না। আমার ধারনা এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার। নাচ, গান চাইলেই শেখা যায়। কিন্তু চাইলেই কেউ লেখক হতে পারেন না। তবে যুগোপযুগী বাস্তবধর্মী লেখা লিখতে পছন্দ করি যেন পাঠকরা পড়ে আনন্দ পান। লেখার মাঝে পারিবারিক, সামাজিক, ধর্মীয় কিছু শিক্ষণীয় ঘটনা তো থাকেই।
দশদিক: পাঠকদের উদ্দেশে কিছু বলুন।
শামীমা শাহীন- পাঠকরা অত্যন্ত বুদ্ধিমান। তাদের ছয় নয় বুঝিয়ে ভাল লেখক হওয়া যায় না। বই পড়ার অভ্যাস কখনোই সার্বজনীন ছিল না আজো নেই। পাঠকদের উদ্দেশে বলব আপনারা ভাল বই পড়ুন। নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটান। বই পড়ে যে জ্ঞান অর্জন করা যায় তা অন্য কোন মাধ্যমের দ্বারাই সম্ভব না। আমার বিশ্বাস আমার বই কেবল পাঠকের পাঠাগারকেই পূর্ণ করবে না।, সেই সাথে পূর্ণ করবে তার মননকেও।
দশদিক: আপনাকে ধন্যবাদ।
শামীমা শাহীন- ধন্যবাদ এবং অনন্ত শুভ কামনা রইল আপনার জন্য।


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

‘দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে’

সরকার তাঁর বিরুদ্ধে দায়েরকৃত কোন মামলা প্রত্যাহার করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শান্তি ও…


রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

রূপা হত্যা মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন…


“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

“জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম…


খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোট হতে দেয়া হবে না: বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ রাজনৈতিক…


‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

‘আমরা সন্ত্রাসীদের ধরছি, রাজনৈতিক ব্যাপার নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরই গ্রেফতার করছে…


বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই লক্ষ্য: ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে; বলে অভিযোগ করলেন…


সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আসামি ধরতে যাওয়া পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।…


নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

নির্বাচনে নিবন্ধিত সব দলকে চান প্রধানমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ…


আখেরি মোনাজাতে শান্তি কামনা

আখেরি মোনাজাতে শান্তি কামনা

ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে আখেরি…


'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

'সোশ্যাল মিডিয়ার দায়িত্বজ্ঞানহীন ব্যবহার থেকে বিরত থাকুন'

সামাজিক গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি রেডিও ফোরে…


কাবুলে বোমা হামলায় নিহত ৪০

কাবুলে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির…