খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে সারাদেশে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে সারাদেশে বিএনপির বিক্ষোভ

দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে জুমার নামাজ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। এ সময় দলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন। পুরো মিছিল ঘিরেই ছিলো পুলিশের কড়া নজরদারি। বিএনপি নেতাকর্মীদের মিছিলের সামনে-পেছনে এবং মতিঝিল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ মিছিলে ধাওয়া দিলে কিছুটা ছত্রভঙ করে দেয়। পরে তারা জড়ো হয়ে শ্লোগান দিয়ে কাকরাইলের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিলটিতে লাঠিচার্জ করে। এ সময় সেখান থেকে ৪ জন কর্মীকে আটক করে পুলিশ। পরে মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। একই দাবিতে আজ শনিবার দেশব্যাপী প্রতিবাদ সভা করার ঘোষণাও দিয়েছে বিএনপি।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, বিএনপির মিছিলে কোনও বাধা দেওয়া হয়নি। তবে মিছিল শেষে আশপাশের গলি থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিলো কিনা তা পরে খোঁজ নিয়ে জানানো যাবে।

এর আগে, বায়তুল মোকাররম থেকে আসা বিএনপির মিছিলটি দৈনিক বাংলা মোড়ে এলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে করে মিছিল ত্যাগ করেন। এরপরই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটিও আশপাশের গলিতে ঢুকে পড়ে। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তখন রুহুল কবির রিজভী ছাড়া অন্য কোনও সিনিয়র নেতাকে দেখা যায়নি।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ-ের রায়ের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তার দল। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে সমাবেশ করবে বিএনপি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

গতকাল ঢাকা মহানগর উত্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালত কর্তৃক সাজা প্রদানের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়। পল্লবী থানা বিএনপি একটি মিছিল কমিশনার মোঃ সাজ্জাদ ও বুলবুল মল্লিকের নেতৃত্বে শুরু হয়। তেজগাঁও থানা বিএনপির বিক্ষোভ মিছিল এল, রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগর থানা বিএনপির একটি মিছিল স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সমরিতা হাসপাতালের সামনে গিয়ে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। মোহাম্মদপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি মোহাম্মদপুর টাউন হল থেকে শুরু হয়ে আসাদ গেটে গিয়ে শেষ হয়। মিছিল দু’জন বিএনপি কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মিছিলে ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে।

রামপুরা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রূপনগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে শুরু হয়ে দুয়ারী পাড়া গিয়ে শেষ হয়। উত্তরখান থানা বিএনপির একটি মিছিল বেপারী রোড থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে শেষ হয়। পুলিশী বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। বিমানবন্দর থানা বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিমানবন্দর বাজার থেকে শুরু করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। উত্তরা পূর্ব থানা বিএনপির বিক্ষোভ মিছিল¡ ডি.পি.এস স্কুলের সামনে থেকে শুরু হয়ে রাজউক স্কুলের সামনে এসে শেষ হয়। উত্তরা পূর্ব থানা বিএনপির আরেকটি বিক্ষোভ মিছিল ৪নং সেক্টর থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হলে মিছিলটি পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। উত্তরা পশ্চিম থানা বিএনপির বিক্ষোভ মিছিল আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে ১০ নম্বর সেক্টরে এসে শেষ হয়। উত্তরা পশ্চিম থানা বিএনপির আরেকটি মিছিল হাজী মোঃ জাহাঙ্গীর আলম জাকিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। উত্তরা পশ্চিম থানার আরেকটি মিছিল হাউজ বিল্ডিং থেকে শুরু হয়ে ৪নং সেক্টরে এসে শেষ হয়। উত্তরা পশ্চিম থানার বিক্ষোভ মিছিল মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে সাইদগ্রান থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মিরপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল প্রশিকা ভবনের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। দারুস সালাম থানা বিএনপির একটি মিছিল দিয়াবাড়ি বাসষ্ট্যান্ড থেকে মাজার রোডে এসে শেষ হয়। দারুস সালাম থানা বিএনপির আরেকটি মিছিল দিয়াবাড়ি বাসষ্ট্যান্ড থেকে মাজার রোডে এসে শেষ হয়। ভাষানটেক থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল কচুক্ষেত বাজার এর সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। মিছিল থেকে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

দক্ষিণখান থানা বিএনপির বিক্ষোভ মিছিল হাজী ক্যাম্প থেকে শুরু হয়ে বিমান বন্দর ষ্টেশনের নিকট আসলে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। দক্ষিণখান থানা বিএনপির আরেকটি মিছিল দক্ষিণখান বাজার থেকে মোল্লারটেক পর্যন্ত গেলে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। তুরাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ৫নং সেক্টর থেকে শুরু হয়ে ২নং সেক্টরে পৌঁছালে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। শাহ আলী থানা-ঢাকা মহানগর বিএনপি’র সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টির নেতৃত্বে একটি বিশাল মিছিল চিড়িয়াখানা রোডে অনুষ্ঠিত হয়।

খিলক্ষেত থানা বিএনপি’র একটি মিছিল থানা বিএনপি’র সাধারন সম্পাদক ফজলূল হক ফজলু’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে খিলক্ষেত থানা বিএনপি সোহরাব হোসেন ও সি এম আনোয়ারসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাফরুল থানা বিএনপি’র আহবায়ক মোয়াজ্জেম হোসেন মতি এবং উত্তর বিএনপি’র সহ-সম্পাদক আশরাফুজ্জাহান জাহানের নেতৃত্বে একটি মিছিল রোকেয়া স্মরণী থেকে শুরু হয়ে তালতলা অনুষ্ঠিত হয়। মিরপুর থানা বিএনপি’র একটি মিছিল বিএনপি নেতা আবুল হোসেন আব্দুল এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল সফল করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সর্বস্তরের নেতকর্মীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ জানান


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…