জনগণের জানমাল রক্ষায় পুলিশকে সহায়তা করবে আওয়ামী লীগ’

জনগণের জানমাল রক্ষায় পুলিশকে সহায়তা করবে আওয়ামী লীগ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশকে সহায়তা করব। আমরা ক্ষমতায় আছি, আমরা গায়ে পড়ে কেন অশান্তি ডেকে আনব? ক্ষমতাসীন দল গায়ে পড়ে কেন দেশের স্থিতি, শৃঙ্খলা নষ্ট করবে? দেশ তো শান্তিতে চলছে, আমরা কেন অশান্তি ডেকে আনব?

তিনি বলেন, আওয়ামী লীগ আজ থেকে সতর্ক, সজাগ থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে আওয়ামী লীগ পুলিশকে সহায়তা করবে।

মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলী এবং সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হওয়ার কথা রয়েছে। এই রায়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘কিন্তু তারা (বিএনপি) যদি উসকানি দেয় এবং ওই সেদিন হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি মোকাবিলা করবে। প্রয়োজনে জনগণের জান-মাল নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাশে থাকবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এসেছিলেন। কোনো ধরনের উসকানি না দেওয়ার জন্য নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সেদিন হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভেঙে, রাইফেল ভেঙে আসামি ছিনিয়ে নিয়ে গিয়েছিল বিএনপির নেতা-কর্মীরা। যারা এ ঘটনা ঘটাতে পারে তারা ৮ ফেব্রুয়ারিও নাশকতার আশ্রয় নিতে পারে, পুলিশের কাছে ঢাকা, চট্টগ্রামের এমন সব তথ্য আছে। সে জন্য আওয়ামী লীগ সতর্ক-সজাগ থাকবে।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলার রায় কী হবে, এর সঙ্গে সরকারের কোনো প্রকারের সংশ্লিষ্টতা নেই। এই সরকারের আমলে দুদকের মামলায় সরকারের দুজন মন্ত্রী এখনো হাজিরা দেন। খুনের মামলায় দলীয় সাংসদ আদালতে নিয়মিত হাজিরা দেন। সরকার কোথাও হস্তক্ষেপ করে না।


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…