‘মাজার জিয়ারত নয়, লক্ষ্য হচ্ছে রায়কে কেন্দ্র করে শোডাউন করা’

‘মাজার জিয়ারত নয়, লক্ষ্য হচ্ছে রায়কে কেন্দ্র করে শোডাউন করা’

মাজার জিয়ারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লক্ষ্য না, মামলার রায়কে কেন্দ্র করে তিনি শোডাউন করতে চান। তাঁর সঙ্গে লোকজন আছে, সেটাও দেখাতে চান। সোমবার দুপুরে সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘মাজার জিয়ারতটা তাঁর লক্ষ্য না, তাঁর লক্ষ্য হচ্ছে তাঁর মামলার রায়কে কেন্দ্র করে তিনি শোডাউন করতে চান। তাঁর সঙ্গে লোকজন আছে, সেটাও দেখাতে চান। আদালতের ওপর চাপ সৃষ্টি করতে চান, সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার সৃষ্টি করতে চান। মাজার জিয়ারতের সঙ্গে এটার তো কোনো সম্পর্ক থাকতে পারে না।’

এ সময় সিলেটে যাওয়ার পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন স্থানে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের বাধা ও ধরপাকড়ের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা ঘটানোর জন্য বিএনপি চেয়ারপারসন বিমানপথে না গিয়ে সড়কপথে একটি ব্যস্ত সড়কে বিশৃঙ্খলা তৈরি করতে গেছেন।

তিনি আরো বলেন, এটির কোনো দরকার ছিল না, কারণ তাঁর এজেন্ডা হচ্ছে সেখানে মাজার জিয়ারত করা। মাজার জিয়ারত করার জন্য তিনি রাস্তায় শোডাউন করবেন, রাস্তা দখল করলে পুলিশ সেখানে বাধা দেবেই।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা দখল করলে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তায় যানজট হয়ে যাবে। আবার ঢাকা-সিলেট অত্যন্ত ব্যস্ত মহাসড়ক। এখানে যানবাহন, পণ্য পরিবহন, যাত্রী পরিবহন-সবদিক থেকেই এটি অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এখানে তো তাঁর মাজার জিয়ারতের জন্য এ রাস্তা দিয়ে যাওয়ার দরকার ছিল না। সিলেটে তিনি বিমানে যেতে পারতেন।

সেতুমন্ত্রী বলেন, কোনো প্রচারণার তো দরকার ছিল না, খালেদা জিয়ার লক্ষ্য ছিল মাজার জিয়ারত। মাজার জিয়ারত হলে তিনি পথে পথে কেন রাস্তা দখল করবেন? রাস্তায় অবরোধ সৃষ্টি করবেন? মাইলের পর মাইল যানজট সৃষ্টি করবেন? মানুষকে ভোগান্তির মুখে ঠেলে দেওয়া তো রাজনীতির ভাষা নয়। এটি তো হতে পারে না।

 

 

 


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…