ভারতে প্রধান বিচারপতিকে চার বিচারকের চ্যালেঞ্জ



ভারতের সুপ্রিম কোর্টের চার জন বিচারক প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে বলেছেন, যেভাবে তিনি আদালত চালাচ্ছেন তা ভারতের গণতন্ত্রকেই হুমকির মুখে ফেলে দেবে।সুপ্রিম কোর্টের বিচারকরা এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা ভারতীয় বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

সংবাদ সম্মেলনে এই বিচারকরা বলেছেন, ভারতের প্রধান বিচারপতি এখন তার ব্যক্তিগত মর্জিমাফিক বিভিন্ন বেঞ্চে মামলা পাঠাচ্ছেন। এটি আদালতের নিয়মকানুনের লংঘন।

তারা আরও বলেছেন, আদালতের নিয়ম-কানুন যদি মানা না হয় তাহলে ভারতে গণতন্ত্র টিকবে না।

ভারতের সুপ্রিম কোর্টের বিচারকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না। চারজন বিচারক যেভাবে সংবাদ সম্মেলন করে প্রধান বিচারপতির বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন সেটিও এক নজিরবিহীন ঘটনা।

অতীতে কখনোই বিচারকরা সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি যাতে করে আদালতে বিচার কাজ পরিচালনায় তাদের নিরপেক্ষতা কোনভাবেই ক্ষুন্ন না হয়।

ভারতের বিচার বিভাগকে ঘিরে তৈরি এই অভূতপূর্ব সংকটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর আইনমন্ত্রী রবি শংকর প্রসাদের সঙ্গে জরুরী বৈঠকে বসেন।

সুপ্রিম কোর্টের এই চার ক্ষুব্ধ বিচারক একটি চিঠিও বিলি করেছেন যেটি তারা এর আগে প্রধান বিচারপতিকে দিয়েছিলেন। চিঠিতে তারা বেশ কিছু বিচারিক নির্দেশের ব্যাপারে তাদের অসন্তোষের কথা জানিয়েছিলেন। তারা বলেছিলেন, এর ফলে ভারতে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম বিঘ্নিত হবে।

তারা বলেছেন, যেসব মামলার ফল ভারতের রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলোর ওপর সুদুরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়, প্রধান বিচারপতি সেই সব মামলা বেছে বেছে তার পছন্দসই কিছু বেঞ্চে পাঠান।

প্রধান বিচারপতি দীপক মিশ্রর কাছে এসব বিষয়ে বার বার তাদের উদ্বেগ তুলে ধরার পরও তিনি কর্ণপাত করেন নি বলে অভিযোগ করে এই চারজন বলছেন, এরপর জাতির সামনে হাজির হওয়া ছাড়া তাদের সামনে আর কোন বিকল্প ছিল না।

কোন কোন মামলা এভাবে প্রধান বিচারপতি তার পছন্দসই বেঞ্চে পাঠিয়েছেন সেটি তারা উল্লেখ করেন নি। তবে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক জল্পনা রয়েছে যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির দুর্নীতির বিষয়টি এর একটি। গত বছরের অগাষ্টে এই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক ভারতের সর্বোচ্চ আদালতের ভেতর চলতে থাকা এই টানাপোড়েন প্রকাশ্যে নিয়ে আসে


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…