ঢাকার রাস্তায় ভিআইপি লেন তৈরির মানসিকতাই গ্রহণযোগ্য নয়!

ঢাকার রাস্তায় ভিআইপি লেন তৈরির মানসিকতাই গ্রহণযোগ্য নয়!

রাজধানী ঢাকার জরুরি সেবা এবং ভিআইপিদের গাড়ি চলাচলের সুবিধার জন্য সড়কে আলাদা লেন তৈরি করার প্রস্তাব দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে ঢাকায় তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

কিন্তু ঢাকার তীব্র যানজটে নগর জীবন যখন থমকে যাচ্ছে, সে সময় ভিআইপিদের জন্য আলাদা লেন করার প্রস্তাব কতটা বাস্তব সম্মত? তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

তবে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের কাছে এ প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরেছেন।

তিনি বলেন, “ভিআইপিরা ডান দিক যায়, রাস্তার উল্টা দিক দিয়ে যায়। নানা রকমের ঝামেলা হয়। ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে।”

“অনেক দেশেই ভিআইপিদের জন্য আলাদা লেন আছে। আমাদের দেশেও সেটা করা যায় কিনা..।”

তবে পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত গতিতে কিভাবে গন্তব্যে পৌঁছতে পারে, সে বিষয়ে অগ্রাধিকার দেয়া যেতে পারে। তাতে কোন সমস্যা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আলাদা লেন করার কোন সুযোগ নেই বলে উল্লেখ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পরিবহন বিশেষজ্ঞ শামসুল আলম।

তিনি বলেন, “যেখানে আমজনতার জন্যই বাসের লেন দিতে পারছি না, সে জায়গায় ভিআইপি মুভমেন্টের জন্য আলাদা লেন বাস্তবায়নযোগ্য নয়। সমাধান দিতে না পেরে আমরা যদি নিজেরাই প্রায়োরিটি নিয়ে নেই, তাহলে তো হিতে বিপরীত হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের কোন কোন রাস্তায় এখন গাড়ির গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটারে নেমে এসেছে। কখনো-কখনো সে গতি আরও কমে যায়।

ঢাকায় যারা বাইসাইকেল চালায় তাদের তরফ থেকে শুধু বাইসাইকেলের জন্য আলাদা একটি লেনের দাবী ছিল দীর্ঘদিনের।

সাইক্লিস্টদের সংগঠনের একজন আরিফুর রহমান বলেন, কর্তৃপক্ষ জানিয়েছিল এটি সম্ভব নয়।

এখন ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাবের কথা শুনে মি. রহমান বিস্মিত।

সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, শহরের বর্তমান অবস্থায় ভিআইপি সংস্কৃতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে।

এমন অবস্থায় ভিআইপি লেন সৃষ্টির প্রস্তাবের মাধ্যমে দুটো শ্রেণি তৈরির মানসিকতা দেখা যাচ্ছে বলে তাদের অভিযোগ।

পরিবহন বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ভিআইপি লেন তৈরির মানসিকতাই গ্রহণযোগ্য নয়।

ঢাকা শহরের যানজট নিরসনের জন্য গত ১০ বছরে হাজার-হাজার কোটি টাকা করে ফ্লাইওভার নির্মাণসহ বেশ কিছু প্রকল্প নেয়া হয়েছে।

কিন্তু সেগুলো খুব একটা কাজে দেয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এসব প্রকল্প কেন খুব একটা কাজে লাগছে না সেটি গভীরভাবে বিশ্লেষণ করা দরকার বলে মনে করেন মি. আলম।–বিবিসি


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…