চাঁদের দেশে চলে গেলেন শ্রীদেবী

চাঁদের দেশে চলে গেলেন শ্রীদেবী

মাত্র ৫৫ বছর বয়সেই পরলোকে গমন করলেন বলিউড ডিভা শ্রীদেবী৷ শনিবার রাতে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, করিনা কাপুর সহ আরও অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার৷ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷

তার ঝুলিতে ৩০০ ছবি। ৫০ বছরেরও বেশি সময় দাপিয়ে বেড়াচ্ছেন রুপোলি পরদায়। তবে তাঁর হাসির ঝরনায় এতটা পথ পেরিয়ে আসার কোনও ছাপ পড়েনি।৬০-এর দশকে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী। ১৯৬৩ সালে তামিল ছবি ‘‍আম্মা আয়াঙ্গার’‍ সিনেমায় অভিনয় করে রুপালি দুনিয়ায় আসেন তিনি।

তারপর অগণিত বলিউডের ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন শ্রীদেবী। তবে এখনও শ্রীদেবী বলতেই মনে পড়ে সেই ‘‍মিস্টার ইন্ডিয়া’‍ সিনেমায় ‘‍কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’‍ গানে তাঁর নাচ। তারপর বহু ছবিতেই তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এবং এখনও হচ্ছে।১৯৮৩ সালের তাঁর অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে শ্রীদেবীর আলাদা জায়গা গড়ে দিয়েছিল৷ অনেক সিনেমা সমালোচকরাও বলেন, শ্রীদেবী অভিনীত  ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোম্যান্টিক ছবির মধ্যে অন্যতম৷২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি৷

শ্রীদেবী এমন একজন অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু কন্নড় সিনেমায় চুটিয়ে কাজ করেছেন।২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ ছবিটি বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল।সেই বছরই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি৷ বাংলা টেলিভশনে জনপ্রিয় একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল৷

একদিকে যখন বড় মেয়ে জাহ্নবী বলিউডে ডেবিউ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন অন্যদিকে, মডেলিংয়ে কেরিয়ার শুরুর চেষ্টা করছেন ছোট মেয়ে খুশি।শ্রীদেবীর মৃত্যুর সময় ছোট মেয়ে খুশি মায়ের পাশে থাকলেও জাহ্নবী অনেকটাই দূরে ছিলেন৷ শ্যুটিংয়ের কাজে এখন তিনি মুম্বইতে৷ মায়ের অকাল প্রয়াণে দুই মেয়েই মানসিকভাবে বিপর্যস্ত৷ভেঙে পড়েছেন বনি কাপুরও৷


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…