খুনের আসামির জামিন হয়, খালেদা জিয়ার কেন নয়: বিএনপি

খুনের আসামির জামিন হয়, খালেদা জিয়ার কেন নয়: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খুনের মামলায় সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে অভিযুক্তরা জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। অনেক খুনের আসামির আপিল গ্রহণের সাথে সাথেই জামিন হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার জামিনের জন্য নথির কথা বলা হচ্ছে। নজরুল ইসলাম খান বলেন, জিয়ার জামিন না হওয়ায় সরকার বিপাকে পড়েছে। খালেদা জিয়াকে সরকার প্রতিহিংসামূলক সাজা দিয়ে কারাগরে পাঠিয়েছে। কিন্তু দেশের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। সবাই সরকারের এমন আচরণের নিন্দা জানিয়েছে। খালেদা জিয়ার জামিনে বাধা দিয়ে সরকার চোরাবালির আরো গভীরে পৌঁছেছে।

সোমবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক নার্স সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া ছাড়াও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দলের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো সচল রাখা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক এগারোর সরকার ১৫টি মামলা করেছে। তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন তার মাথার উপর ১৫টি দুর্নীতির মামলা ছিল। কিন্তু সেগুলোকে আদালতের মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

দুই কোটি ১০ লাখের কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাজা হয়েছে খালেদা জিয়ার। কিন্তু বর্তমানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, দুই কোটি টাকার জন্য খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির জন্য কত বছর জেল হবে?

শেয়ারবাজার, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারির জন্য কত বছর সাজা হবে? বিচারের হাত থেকে বাছার জন্যই এসব লুটেরা দুর্নীতিবাজরা চায়য় বর্তমান সরকার আবার ক্ষমতায় থাকুক।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জনতা পার্টির সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আপনারা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা আপনাদের দলে যোগ দেবেন। কই আজ আপনারা?  কয়জন বিএনপির সিনিয়র নেতা বা কর্মী আপনাদের দলে যোগ দিয়েছে?।আমি স্পষ্ট করে বলতে চাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।


সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে ভারতীয় মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহারে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর দায়ে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত…


রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি পণ্যের মজুদ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন…


নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নৌকায় ভোট দেয়ায় আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আর নৌকা মার্কায়…


অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

অকারণে চিকিৎসা খরচ না বাড়ানোর আহ্বান

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিনা প্রয়োজনে মেডিকেল টেস্ট করার জন্য রোগীদের ব্যবস্থাপত্র না দিতে চিকিৎসকদের…


আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাই…


ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নৌকায় ভোট চাওয়া তার রাজনৈতিক অধিকার উল্লেখ করে বলেছেন, তিনি যেখানেই…


ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

সব ধরনের কোচিং সেন্টারই বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন। বেলা সাড়ে ১১টায় বর্ডার…


তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবান হামলার পর প্রথম দেশে ফিরলেন মালালা

তালেবানদের হামলার শিকার হয়ে দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন মালালা…


যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

যুক্তরাষ্ট্র ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে

সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার প্রতিক্রিয়ায় এবার সেদেশের ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।…


স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

স্মিথ, ওয়ার্নারদের আফ্রিকা ছাড়ার নির্দেশ

কেপ টাউনে কুখ্যাত বল-বিকৃতিকাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বুধবারের মধ্যে…


স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা কখনো ক্ষমতায় যেন আসতে না পারে : প্রধানমন্ত্রী

‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশবিরোধী শক্তি কোনদিন…